হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিক অভিযানের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণাও করেছে তেহরান। ফলে দুই দেশের মধ্যে চলা কূটনৈতিক সমঝোতা অনিশ্চয়তার মুখে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে বিমান হামলা শুরু হয়েছে। মার্কিন সামরিক মুখপাত্র টিম হকিন্সের দাবি, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যমের দাবি, সিরিক, বন্দর আব্বাস ও কুশেম দ্বীপে মার্কিন হামলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। এই হামলার তীব্র নিন্দা করেছে ইরানের বিদেশ মন্ত্রক। আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য ওয়াশিংটনের চাপকে দায়ী করেছে তেহরান। ইরানের শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন। তাঁর দাবি, একতরফা শর্ত মেনে নেওয়ার সময় শেষ। সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। ইরান নতুন একটি সংস্থা গঠনের দাবি করে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জলপথে চলাচল সীমিত থাকবে। তবে এই দাবি মানতে নারাজ আমেরিকা।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

মার্কিন বাহিনীর দাবি, টানা তিন রাতের অভিযানে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাল্টা ইরানের দাবি, জর্ডান, কুয়েত, ওমান ও কাতারে মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এই সংঘাতে কাতারে এক শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। উপসাগরীয় একাধিক দেশ তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার দাবি করেংশ

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ