শিলিগুড়িতে জলের হাহাকার, সংকট মেটাতে পাউচ বিলি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়ি জুড়ে তীব্র জলকষ্ট। পানীয় জলের হাহাকার তৈরি হয়েছে। কারণ, বুধবার পুরনিগমের সরবরাহ করা পানীয় জল খেতে নিষেধ করেছেন মেয়র। আর তারপর থেকেই চাহিদা ভেরেছে জারবন্দি জলের। তাই  শিলিগুড়িতে জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়েছে। অন্যদিকে বিভিন্ন এলাকায় পুরনিগমের তরফে জলের পাউচ বণ্টনও শুরু হয়েছে। সেখানেও ভিড় করছেন শহরের বাসিন্দারা।

কি করে এমন জলকষ্ট হল শিলিগুড়িতে ? জানা গিয়েছে, মহানন্দার জল সরবারহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। তাই আগামী ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য বাসিন্দাদের নির্দেশ দিয়েছে মেয়র। আর তাতেই বাড়ছে জারবন্দি জলের চাহিদা।

বৃহস্পতিবার  থেকে রোজ পুরনিগম এলাকায় ১ লাখ করে জলের পাউচ বিলি করবে পুরসভা। জলকষ্ট দূর করতে সচেষ্ট প্রশাসন। এই নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,’ জল পাওয়া যাচ্ছে না। তাই সকাল থেকে লাইন দিতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হোক।‘  বর্তমানে শিলিগুড়িতে ১ লিটার জল ৫ টাকা, ২ লিটার জল ১০ টাকা এবং ৫ লিটার জল ২০ টাকায় বিক্রি হচ্ছে।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়