সুখবর! শীতের মুখেই ফের কমতে পারে রান্নার তেলের দাম

গত এক মাসে ভোজ্য তেলের দাম সারা দেশে প্রায় ৮-১০ টাকা করে কমেছে। আবার রান্নায় ব্যবহৃত বা ভোজ্য তেলের দাম কমার ইঙ্গিত পাওয়া গেল

Share:

নিদস্ব প্রতিনিধি: গত এক মাসে ভোজ্য তেলের দাম সারা দেশে প্রায় ৮-১০ টাকা করে কমেছে। আবার রান্নায় ব্যবহৃত বা ভোজ্য তেলের দাম কমার ইঙ্গিত পাওয়া গেল। এর জেরে যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষরা সামান্য হলেও স্বস্তি পাবেন সেটা বলাই বাহুল্য। ভারতের বণিকসভা সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়া(এসইএ) এই আশার কথা শুনিয়েছে।

কেন ভোজ্য তেলের দাম কমতে পারে?

ব্যবসায়ী মহলের দাবি, আমদানি শুল্ক আগের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি তৈলবীজের ফলনও এবার বেশ ভালো হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারেও ভোজ্য তেলের দাম কিছুটা হলেও কমছে। যার জেরে এবার ভারতেও ভোজ্য তেলের দাম কিছুটা কমতে পারে। কারণ ভারতেও এবার সোয়াবিন ও বাদামের উৎপাদন অনেকটাই ভালো হয়েছে। চলতি বছর প্রায় ১২০ লক্ষ টন সয়াবিন ও ৮০ লক্ষ টন বাদাম উৎপাদিত হয়েছে। সর্ষের উৎপাদনও যথেষ্ট হয়েছে দেশে। যার জেরে ভোজ্য তেলের দাম ফের কিছুটা কমতে পারে। সর্ষে ও সাদা তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই দেশে ভোজ্য তেলের দাম প্রায় ৩-৪টাকা করে কমতে পারে। এতে আশার আলো দেখছেন সাধারণ মানুষ থেকে ব্য়বসায়ী মহল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল