বেঙ্গালুরুতে পা রাখতেই গ্রেফতার দেবগৌড়ার নাতি, যৌন কেচ্ছার মামলায় চলছে জেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মাস খানেক বাদে শুক্রবার ভোর রাতে জার্মানি থেকে বেঙ্গালুরু ফিরেছেন যৌন কেচ্ছায় জড়িত প্রজ্বল রেভান্না। কেম্পেগৌড়া বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা হাসনের জেডিএস সাংসদকে নিজেদের হেফাজতে নেয় বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। হেফাজতে নেওয়ার পরেই সিআইডি দফতরে নিয়ে গিয়ে প্রজ্বলকে জেরা শুরু হয়েছে।

গত মাসেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার গুণধর নাতি তথা হাসনের জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্নার যৌন কেচ্ছার একাধিক ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভাইরাল ভিডিয়োতে বাড়ির পরিচারিকা থেকে শুরু করে দলীয় কর্মী এমনকি সরকারি মহিলা কর্মচারিদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে দেবগৌড়ার নাতিকে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতেই গত ২৭ এপ্রিল রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে জার্মানিতে পাড়ি দেন প্রজ্বল। হাসনের জেডিএস সাংসদের যৌন কেলেঙ্কারি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করে কর্নাটকের কংগ্রেস সরকার। দেবগৌড়ার নাতির বিরুদ্ধে লুক আউট এবং ব্লু কর্নার নোটিশও জারি করা হয়।

কর্নাটক সরকারের অনুরোধে সাড়া দিয়ে কূটনৈতিক পাসপোর্ট কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাসনের সাংসদকে কারণ দর্শানোর নোটিশ ধরায় বিদেশ মন্ত্রক। গত ২৩ মে ওই নোটিশ জারি করা হয়। জবাব দেওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হয়। বৃহস্পতিবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট জানিয়ে দেন, ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরেই প্রজ্বলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিপাকে পড়ে গত সপ্তাহেই নাতিকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাসনের সাংসদকে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে শুক্রবার ভোরেই জার্মানি থেকে বেঙ্গালুরু ফিরে আসেন প্রজ্বল। আর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। সূত্রের খবর, জেরা শেষে দেবগৌড়ার নাতির পুরুষত্ব পরীক্ষা করা হবে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের