Loading live market data...
Loading active stocks...
Connecting...

সফল অস্ত্রোপচার করে ডানে থাকা হৃ‍ৎপিণ্ড বামে বসালেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের এক রোগিণীর দেহের ডান দিকে ছিল হৃ‍ৎপিণ্ড। সাধারণত প্রতি ৪০ লাখের মধ্যে একজনের দেহে এই ধরনের পরিস্থিতি থাকে। হৃ‍ৎপিণ্ড সম্পূর্ণ বিপরীত দিকে থাকায় শারীরিক জটিলতাও বেড়ে যায়। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে হৃ‍ৎপিণ্ড বসল বাম দিকে। জানা গিয়েছে, সুস্থই আছেন রোগিনী।

দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা দেখা গিয়েছিল ওই মহিলার দেহে। প্রথমে বাংলাদেশেই এক বছর চিকিৎসা হয়। সেখানে কোনও সুরাহা হয়নি। এরপর তাঁকে কলকাতায় নিয়ে আসেন মহিলার মেয়ে ও জামাই। তারপর কল্যাণীতে এক চিকিৎসককে দেখা হয়। প্রায় দেড় বছর ধরে চলে চিকিৎসা। এরমধ্যে নানা শারীরিক পরীক্ষা করানো হয়। অ্যাঞ্জিওগ্রাফিও করানো হয়। সেই অ্যাঞ্জিওগ্রাফিতে হৃদপিণ্ডের সমস্যা দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন, বাইপাস সার্জারি করতে হবে। শেষ পর্যন্ত সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে বিরল এই অস্ত্রোপচার করানো হয়। চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের তত্বাবধানে অস্ত্রোপচারটি সফল হয়েছে।

অস্ত্রোপচারের পর চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘হৃদযন্ত্রে এই ধরনের সমস্যা খুব একটা বেশি দেখা যায় না। প্রতি ৪০ লক্ষের মধ্যে একজনের দেহে এই ধরনের সমস্যা দেখা যায়। রোগিণীর দেহে সফল অস্ত্রোপচার হয়েছে। রোগিণী ভালো আছেন। দু-চার দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। রোগিণীর দেহের বৈশিষ্ঠ্য ছিল, তাঁর দেহের হৃ‍ৎপিণ্ড বাঁ দিকের বদলে ডান দিকে ছিল। শুধু হৃদপিণ্ডই নয়, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও বিপরীত দিকে রয়েছে। এই ধরনের হৃ‍ৎপিণ্ডের অস্ত্রোপচার করতে একটা বিশেষ পারদর্শিতা লাগে। শেষ পর্যন্ত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিশেষ এই অস্ত্রোপচারের জন্য হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগের সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।‘

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের