Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁথিতে শেষ হাসি কে হাসবেন? আশায় তৃণমূল-বিজেপি দুই শিবির

কাঁথি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই দলই। তৃণমূল আর বিজেপি। তবে দুই দলকেই ভিন্ন ভিন্ন এলাকায় অন্তর্ঘাতের মুখোমুখি হতে হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটেও উত্তম বারিকের লড়াইটা ছিল কঠিন। যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে লড়াই শেষে শেষ হাসি হেসেছিলেন তিনিই। এবার লোকসভা নির্বাচনেও(Loksabha Election 2024) তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ। কাঁথি লোকসভা কেন্দ্রে(Contai Constituency) ৭টির মধ্যে ৪টি বিধানসভা রয়েছে বিজেপির দখলে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে উত্তমের হাত ধরেই কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল(TMC) ধরে রাখবে বলে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। উত্তমের হাত ধরেই কাঁথির অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটবে, এই আশায় বুক বাঁধছেন তাঁরা। কেননা, একুশের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছিল। সেই স্বপ্নভঙ্গ হতেই বহু সাধারণ মানুষ বিজেপির(BJP) দিক থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের। আর তার জেরেই তাঁরা কাঁথিতে বাজিমাত করার আশা রাখছেন। আবার বিজেপির দাবি, তৃণমূলের অনেকে এবার বিজেপিতে ভোট দিয়েছেন। তাই বাজিমাত করবেন তাঁরাই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কাঁথি উত্তর ও দক্ষিণ, খেজুরি এবং ভগবানপুরে জয়ী হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা রামনগর, পটাশপুর ও চণ্ডীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন। বিধানসভা ভোটের নিরিখে কাঁথি লোকসভা আসনে বিজেপি প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে থেকে লড়াই শুরু করেছিল। তবে তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এই জেলার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে তৃণমূল। কাঁথি লোকসভার মধ্যে পটাশপুর, রামনগর, চণ্ডীপুর আসনে এবারে তৃণমূল লিড পাওয়ার ব্যাপারে আশাবাদী। যদিও এখনও কাঁথি দক্ষিণ ও খেজুরি থেকে বিজেপির লিড এক প্রকার নিশ্চিত। তবে, এবার ভগবানপুরের রেজাল্টে চমক থাকতে পারে। ২ বছর আগে ভগবানপুরে ২৭ হাজার ৫৪৯ ভোটে জিতেছিল বিজেপি। এবার সেই মার্জিন ধরে রাখা দূরের কথা, লিড পাবে কি না, তা নিয়ে‌ই জোর  চর্চা চলছে। কারণ বরোজ, অর্জুননগর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় দাপটের সঙ্গে ভোট করেছে শাসক দল। তাই ভগবানপুর থেকে লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।

তবে, কাঁথি উত্তর কেন্দ্রে এবার তৃণমূলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে অনেকেই মনে করছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কারণেই আসনটি খুইয়েছিল শাসক দল। এবারও পুরনো সেই রোগ কিছু জায়গায় দেখা দিয়েছিল। কাঁথি উত্তর বিধানসভার মধ্যে দেশপ্রাণ ব্লকের ৮টি, কাঁথি-৩ ব্লকের ৬টি এবং এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই বিধানসভায় কাঁথি-৩ ও বাথুয়াড়ি থেকে ভালো ফলাফলের আশা করছে তৃণমূল। তাই এবার কাঁথি উত্তর আসনে দু’দলের ভোটপ্রাপ্তি প্রায় সমান হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিজেপিরও একটা অংশ দলীয় প্রার্থীর পরিবর্তে উত্তমের পক্ষে ছিল। বিশেষ করে জেলা ও মণ্ডলের কিছু  প্রাক্তন পদাধিকারী এই ভোটে ‘খেলে’ দিয়েছেন বলে সূত্রের খবর। তাই কাঁথি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই দলই।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?