রাজ্যে কোথায় করবেন দ্বিতীয় ইস্পাত কারখানা, জানালেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি : শালবনিতে নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মালিকানাধীন ইস্পাত কারখানাটি হবে গড়বেতা। সম্প্রতি এই কথাই জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। খুব তাড়াতাড়ি এই ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হয়ে যাবে।

রাজ্যে বিনিয়োগ টানতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পেন সফরে তাঁর সফর সঙ্গী ছিলেন সৌরভ। সেইসময়ই সৌরভ জানিয়েছিলেন, বাংলায় দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করবেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, মেদিনীপুরের শালবনিতে তৈরি হবে সৌরভের ইস্পাত কারখানা। তবে জানা যায়, শালবনিতে ইস্পাত কারখানার জন্য জমি নিয়ে জটিলতা তৈরি হয়। এরপরই ভারতের প্রাক্তন অধিনায়ক ঘোষণা করেন, শালবনিতে নয়, গড়বেতায় ওই নতুন কারখানাটি তৈরি হবে।

এর আগে সৌরভ নিজেই জানিয়েছিলেন, ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেছিলেন সৌরভ। একইসঙ্গে তিনি জানান, তিনি নিজে খেলার জগতের সঙ্গে যুক্ত থাকলেও তাঁর পরিবার আসলে ব্যবসায়ী। তাঁর ঠাকুরদা একটি ছোট্ট ব্যবসা খুলেছিল। সেই ব্যবসা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে দুর্গাপুরে প্রথম ইস্পাত কারখানাটি খুলেছিলেন সৌরভ। এরপর কারখানা তৈরি হয়েছিল বিহারের পটনায়। তৃতীয় কারখানাটি ফের বাংলায় তৈরি করার পরিকল্পনা করেছিলেন সৌরভ। জানা যাচ্ছে, তিন-চার মাসের মধ্যেই নতুন কারখানা তৈরির কাজ শুরু হবে।

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস