World Environment Day 2024 : জেনে নিন পরিবেশ বাঁচাতে কী করণীয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : পৃথিবীর বুকে ক্রমশ শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্বজুড়েই পরিবেশ প্রায় বিলুপ্তির পথে। যা নিয়ে বারবার সতর্ক করছেন পরিবেশবিদরা। পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনি কী জানেন ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানির পরিমাণ কমে গেছে,ফলে ভয়াবহ আশঙ্কা করছেন পরিবেশবিদরা। অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হতে পারে তাতে কোনও সন্দেহ নেই। অন্যদিকে পরিবেশ দূষিত হয়ে গেলে ধ্বংস হবে সমগ্র সভ্যতা। তাই আপনি একা নন সকলে মিলে পরিবেশ বাঁচিয়ে রাখতে যা যা করা যায় তা হল-

প্লাস্টিক বর্জন :  পরিবেশ দূষণে অন্যতম বড় ভুমিকা এই প্লাস্টিক। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই একবার মাত্র ব্যবহার করা যায় এরকম প্লাস্টিকের ব্যবহার আমাদের সবাইকে বর্জন করতে হবে। প্লাস্টিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ জল। এমনকি প্লাস্টিক জমে মৃত্যু হচ্ছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীরও।

বৃক্ষরোপন :  ‘একটি গাছ একটি প্রাণ’ পরিবেশের কথা আর আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশি বেশি করে বৃক্ষরোপন করুন। গাছ বৃষ্টি নিয়ে আসে, খরার হাত থেকে বাঁচায়, অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে। কার্বন ডাই অক্সাইড শোষন করে দুষণের হাত থেকে বাঁচায়।

বায়ু দূষণ নিয়ন্ত্রন : পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের সংখ্যা যেভাবে বেড়ে গেছে তার ফলে পৃথিবীতে বায়ু দূষণের ভাগ আগের থেকে বেড়েছে অনেকটাই। তাই ইলেকট্রিক চালিত যানবাহন ব্যবহার করা উচিত। এছাড়াও বিভিন্ন ব্যাটারি চালিত সাইকেল ও বেরিয়েছে যেগুলো ব্যবহার করলে পরিবেশন দূষণ রোধ করা সম্ভব।

বৃক্ষ ছেদন কর্মসূচি আটকান : শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, নির্বিচারে গাছ কাটা রোধ করুন।

জনসচেতনতা বৃদ্ধি :  নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা উচিত। তাহলেই দেখবেন সুন্দর হয়ে উঠেছে আপনার চারিপাশের প্রকৃতি। পরিবেশ দিবস নিয়ে জনসচেতনতা বাড়ান। এতে আমাদেরই মঙ্গল হবে।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩