জমছে প্লাস্টিকের পাহাড়, কোটি টনের বেশি প্লাস্টিক বর্জ্যে বিষাক্ত সমুদ্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  পরিবেশ দূষণে সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব ফেলে প্লাস্টিক। এটি এমন একটি বস্তু যা কখনো বিনষ্ট হয় না। বছরের পর বছর এটি থেকে যায়। ফলে দূষণ আরও বাড়ে। সেই হিসেবে দেখতে গেলে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আরও একটি বড় দিক সমুদ্র। বিশ্বজুড়ে মানুষ নানাভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। গোটা বিশ্ব জুড়ে সমুদ্রকে কেন্দ্র করে ভয়ানক আরও একটি সমস্যা বেড়ে উঠছে হু হু করে। যা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। বর্তমান প্রজন্ম তো বটেই পাশাপাশি অদূর ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম আদেও পৃথিবীতে টিকে থাকার উপযুক্ত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ভয়ানক সমস্যাটি হলো সামুদ্রিক বর্জ্য।মানবসৃষ্ট সমস্ত কঠিন পদার্থগুলোকে সমু্দ্রে নিক্ষেপ করা হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি বড় সমস্যা বলে মনে করছে পরিবেশবিদরা। জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের রিপোর্ট যা বলছে তা শুনলে চমকে যাবার মত বিষয়।

পোগ্রামের রিপোর্ট অনুসারে, প্লাস্টিক, কাচ, কাঠ ও রাবারকে প্রধান সামুদ্রিক বর্জ্য হিসেবে ধরা হয়। সারা বিশ্বের সামুদ্রিক বর্জ্যের মধ্যে ৬১ থেকে ৮১ শতাংশই হলো এগুলো। প্রতি বছর এক কোটি টনের বেশি প্লাস্টিকে দূষিত হচ্ছে সমুদ্রগুলো। আর তাতেই সমুদ্রে জমছে প্লাস্টিকের পাহাড়।

প্লাস্টিকদূষণের ফলে প্রতি বছর ১০ লক্ষ সামুদ্রিক পাখি এবং ১ লক্ষ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। জানা গেছে সামুদ্রিক আবর্জনার অধিকাংশ আনুমানিক ৮০ শতাংশই ভূমিভিত্তিক উৎস থেকে আসে।ফলে সমুদ্রের মধ্যে ডেড জোন তৈরি হচ্ছে। ডেড জোন এমন একটি জায়গা যেখানে সামু্দ্রিক প্রাণির জন্য অক্সিজেন একেবারেই থাকে না।আবার বাতাস, বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ হারিকেন, সুনামি, টর্নেডো ও বন্যার কারণে উপকূলীয় এলাকার আবর্জনা সমুদ্রে নিক্ষিপ্ত হয়। অবশিষ্ট ২০ শতাংশ বর্জ্য আসে সমুদ্রভিত্তিক উৎস থেকে।

এর ফলে সমুদ্র দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বারবার সতর্ক করছেন পরিবেশবিদরা। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর ৮ থেকে ১২ মেট্রিক টন প্লাস্টিক সমুদ্রে নিক্ষেপ করা হয়। যেখানে বর্তমানে বিশ্বজুড়ে সমুদ্রের পৃষ্ঠে ১৫ থেকে ৫১ ট্রিলিয়ন প্লাস্টিকের টুকরো ভাসছে।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩