টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের, ক্ষুব্ধ পরিবার

ভিড়ের চোটে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে টিটাগড় আর খড়দহ স্টেশনের মাঝে। কাঠগড়ায় রেল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঠগড়ায় পূর্ব রেল(Eastern Railway) কর্তৃপক্ষ। শিয়ালদা স্টেশনে(Sealdha Station) একসঙ্গে ৫টি প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ করা হচ্ছে ১২ কামরার লোকাল ট্রেন দাঁড় করাবার জন্য। আর তাই ওই ৫টি প্ল্যাটফর্ম ৩ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। সেই কারণেই এই ৩ দিন দেড়শোরও বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু লোকাল ট্রেনকে বারাসত ও ব্যারাকপুর অবধি চালানো হচ্ছে। বাকি ট্রেন চলাচল করছে দমদম পর্যন্ত। আর ট্রেন বাতিলের ধাক্কায় কাজের দিনে এদিন সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা(Daily Passengers)। তার মাঝেই ভিড়ের চোটে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে টিটাগড়(Titagarh) আর খড়দহ(Khardaha) স্টেশনের মাঝে। যুবককে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে(B N Bose Hospital) আনা হলেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। তবে চিকিৎসকদের দাবি হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন ওই যুবক। যদিও মৃত যুবকের পরিবারের দাবি, চিকিৎসা না পেয়েই মারা গিয়েছে ওই যুবক। এদিনের ঘটনার জেরে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন একসঙ্গে ৫টি ফ্ল্যাটফর্ম বন্ধ করে কাজ করা হচ্ছে। দুই দফায় এই কাজ করলে যাত্রীদের এই সমস্যার মুখে পড়তে হতো না। 

জানা গিয়েছে, এদিন সকাল থেকেই শিয়ালদামুখী স্টেশনগুলিতে চূড়ান্ত হয়রানির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে নৈহাটি থেকে বেলঘড়িয়া পর্যন্ত ভিড়ে থিক থিক করছে সব স্টেশন। ভিড়ের চোটে অনেকেই ট্রেনে যেমন উঠতে পারছেন না, তেমনি অনেকেই নিজ নিজ গন্তব্যে নামতেও পারছেন না। এর মাঝেই টিটাগড় থেকে কোনওভাবে একটি ট্রেনের দরজায় উঠে পড়েছিল মহম্মদ আলি হাসান আনসারি(২২) নামের ওই যুবক। তিনি টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘ছেলেটা টিটাগড় থেকে উঠেছিল। ভিতরেও ঢুকতে পারেনি, এত ভিড়! বাইরেই ঝুলছিল। হঠাৎ টিটাগড় আর খড়দহ স্টেশনের মাঝে কুষ্ঠ হাসপাতালের সামনেটায় পড়ে যায় ও। আমরাই ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। পরিবারকে খবর দিয়েছিলাম।’

প্রত্যক্ষদর্শীদের এটাও দাবি, ভিড়েঠাসা বাদুরঝোলা লোকাল ট্রেন টিটাগড় স্টেশন ছাড়িয়ে খড়দহের দিকে এগোতেই লাইনের পাশে থাকা একটি ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে পড়ে যায় হাসান। ব্যারাকপুরের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও অভিযোগ, হাসানকে বিনা চিকিৎসায় ফেলে রেখা হয়। হাসপাতালে আনার দেড় ঘন্টা বাদে মারা যায় সে। যদিও চিকিৎসকদের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের পরিজনদের সঙ্গে এই নিয়ে হাসপাতালের কর্মীও চিকিৎসকদের বিবাদ বাঁধলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা