অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজ, আটদিন পর জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

এরপরেই পুলিশ তদন্তে নামে। অবশেষে নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থানার দেউলির মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় যিশুকে। পুলিশ সঙ্গে সঙ্গে তা উদ্ধার করে এবং পরিবারের লোকেদের খবর দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় যুবক। আট দিন পর মিলল তাঁর ঝুলন্ত দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দেউলি এলাকায়। কিন্তু কী ঘটেছে? পুলিশ জানিয়েছে, মৃতের নাম যিশু হালদার। বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ফিল্ড কলোনি এলাকায়। এখনও যুবকের রহস্যজনক মৃত্যুর সন্ধান পাননি পুলিশ, এবং তাঁরা তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, সপ্তাহখানেক আগেই নিহত যুবকের রঘুনাথগঞ্জ থানার প্রতাপপুর এলাকার বাসিন্দা সরস্বতী হালদারের সঙ্গে বিয়ে হয়।

সেইমতো অষ্টমঙ্গলা রীতি পালনের জন্যে গত শুক্রবার সকালে যীশু তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। কিন্তু তার ঠিক একদিন পর, অর্থাৎ শনিবার ভোরে নিখোঁজ হয়ে যান যুবক। স্বাভাবিক ভাবেই যীশুর শ্বশুরবাড়ি ও তাঁর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেলে তাঁরা থানায় নিখোঁজ ডায়েরিও করেন। এরপরেই পুলিশ তদন্তে নামে। অবশেষে নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থানার দেউলির মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় যিশুকে। পুলিশ সঙ্গে সঙ্গে তা উদ্ধার করে এবং পরিবারের লোকেদের খবর দেয়। তারা গিয়ে দেহ শনাক্ত করেন।

এর পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে যিশুকে খুন করা হয়েছে, না কি আত্মহত্যা করেছেন তিনি, তা নিয়ে পরিবারও সঠিক বলতে পারছে না। নিহত যুবকটির পরিবারের এক সদস্য জানিয়েছে, মাত্র ক’দিন আগে বিয়ে হয়েছে তাঁর। শ্বশুরবাড়ি কিংবা স্ত্রীর সঙ্গে তো কিছু হয়নি। কী ভাবে হল, ধারণার বাইরে।

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর