তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর শচিন সিংহ-কে গ্রেফতার করল পুলিশ। তিনি ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি, প্রতারণা এবং কাটমানি নেওয়ার অভিযোগে তাঁকে মঙ্গলবার (২ জুন) গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নারকেলডাঙা এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় নিজের রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের বেআইনি আর্থিক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত কাউন্সিলর। সরকারি প্রকল্প এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত কাজে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। একের পর এক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শচীন সিংহ-কে গ্রেফতার করে নারকেলডাঙ্গা থানার পুলিশ।

আরও পড়ুন-কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই ধৃত কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের একাংশকে। কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁদের। অনেকেই অভিযোগ করে, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করেছেন শচীন সিং। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন বাসিন্দাদের একাংশ। পাশাপাশি মারধর, হুমকির অভিযোগ তো রয়েছেই।পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি, কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, শীলপাড়া এবং লাগোয়া কিছু এলাকার ব্যবসায়ীরা সুদীপ পোল্লের বিরুদ্ধে বেশ কয়েক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেছেন। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগ করা হয়। তারপরেই সুদীপ পোল্লেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক