Loading live market data...
Loading active stocks...
Connecting...

অতিরিক্ত পাকা কলা কী স্বাস্থ্যের জন্য ভাল ? জেনে নিন কি বলছেন চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকা কলা খাওয়া নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। যা গরম পড়েছে বাজার থেকে কিছুই কিনে শান্তি নেই। এক ডজন কলা কিনে এনে দেখলেন সকালের মধ্যে সব কলা কালো ছোপ পড়ে গেছে। অনেকে এই কলা খারাপ হয়ে যায় নি বলে খেয়ে নেন। কলা পেকে কালো ছোপ পড়লে অনেকেই তা খাওয়া নিরাপদ মন করেন। কিন্তু আপনি কী জানেন এই কলা খেলে শরীরে কি হয় ?

চিকিৎসকেরা বলছেন, এই ধরনের কলা শরীরের পক্ষে ক্ষতিকর। কলাতে পটাশিয়াম, ফাইবার, নানা ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে একথা যেমন ঠিক তেমনই পাকা গলা কলা খেলে তা শরীরের জন্য ক্ষতি করতে পারে।

ছত্রাক সংক্রমণ  : অতিরিক্ত পেকে যাওয়া কলার মধ্যে সহজেই ছত্রাক বাসা বাঁধে। যা খালি চোখে সহজে দেখা যায় না। ফলে খাবারের সঙ্গে তা পেটের মধ্যে গিয়ে শরীরে সংক্রমণ দেখা দিতে পারে। ফলে ডায়েরিয়াতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অধিক মিষ্টত্ব :  কলা একটু বেশি পেকে গেলেই তার মিষ্টত্ব বেড়ে যায়। যা শরীরের জন্য ভাল নয়।

স্টার্চ ভেঙে যাওয়া :  কলা বেশি পেকে গেলে, তার স্টার্চ ভাঙতে শুরু করে এবং সেগুলি চিনিতে পরিণত হয়। অতিরিক্ত চিনি শরীরের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় :  সাধারণ হলুদ কলার তুলনায় বেশি পেকে কালচে হয়ে যাওয়া কলায় প্রায় ৩ গ্রাম বেশি চিনি থাকে। এই কলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে।

ফাইবারের পরিমাণ কমে যাওয়া :  বেশি পেকে যাওয়া কলায় ফাইবারের পরিমাণও কমতে থাকে। ফলে তা স্বাস্থ্যের জন্য ততটাও ভাল নয়।

সচেতনতা :  কলা ডায়েটে রাখবেন কি না, কত পরিমাণ রাখবেন ও স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?