জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যেতে গেলে লাগবে আধার কার্ড, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই জামাই ষষ্ঠী। এদিন জামাইরা যায় শ্বশুরবাড়িতে। তারআগে জোরকদমে চলছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে নামের  ইংরাজি বানান সংশোধনের কাজ। কিন্তু কেন? জামাইকে শ্বশুরবাড়ি যেতে আঁধার কার্ড কেন লাগবে? কারণ, প্রায় প্রতি বছর সীমান্তের কাঁটাতার পেরিয়ে জামাই ষষ্ঠী আসেন চর মেঘনার জামাইয়েরা।

সেইজন্য জোরকদমে  চলছে আধারের সঙ্গে ভোটার কার্ডে নামের বানান ঠিক করার কাজ। এই সময় আচমকাই  উত্তর ২৪ পরগনার বাসিন্দা দেবাশিস বিশ্বাসের কিছুতেই ঠিক হচ্ছিল না আধারের সঙ্গে ভোটার কার্ডে নামের বানান। তাই বাধ্য হয়ে হাজার টাকা খরচ করে সাইবার ক্যাফে থেকে তৎকাল ব্যবস্থায় সংশোধন করেন আধার কার্ডের ভুল।  তাতেই বুধবার জামাইষষ্ঠীতে আর কোন বাধা থাকল না দেবাশিসের।

নদিয়ার হোগলবেড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ১২০ নম্বর কাঁটাতারের গেট পেরোলে চর মেঘনা। প্রতিবছর পরিচয়পত্র জমা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে অনুমতি পেলেই জামাইরা আসেন শ্বশুরবাড়িতে। তাই জামাইষষ্ঠীতে আম-জাম, কাঁঠাল, মিষ্টির হাঁড়ির পাশাপাশি শ্বশুরবাড়িতে আসতে হলে জামাইদের পকেটে রাখতে হয় পরিচয় পত্র। বলা বাহুল্য, চর মেঘনার জামাইদের কাছে এই অভিজ্ঞতা প্রথম নয়। প্রায় প্রতি বছর সীমান্তের কাঁটাতারের পেরিয়ে জামাইরা আসেন শ্বশুরবাড়িতে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন