আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের পরে এবার অস্বস্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ডেলাওয়ার উইলমিংটন আদালত তথ্য গোপন করে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় বাইডেন পুত্র হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে। তবে দোষী সাব্যস্ত করা হলেও সাজা ঘোষণা করা হয়নি। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়াকে হাতিয়ার করে প্রচার চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বাজিমাত করার কৌশল নিয়েছিলেন ডেমোক্র্যাটরা। এদিন বাইডেন পুত্র দোষী সাব্যস্ত হওয়ার পরে খানিকটা ব্যাকফুটে চলে গেলেন তাঁরা।

গত ৩ জুন বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে তথ্য গোপন করে আগ্নেয়াস্ত্র কেনার মামলার বিচার শুরু হয়েছিল। ডেলাওয়ার আদালতের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে তথ্য গোপন করেছিলেন বাইডেন পুত্র।

মার্কিন আইন অনুযায়ী, অস্ত্র কেনার সময় সংশ্লিষ্ট আবেদনকারীকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কি না? কিন্তু ২০১৮ সালে আগ্নেয়াস্ত্র কেনার সময়ে আবেদনপত্রে নিজের মাদকাসক্তির কথা বেমালুম চেপে গিয়েছিলেন হান্টার। আর এ ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের বড় হাতিয়ার বাইডেন-পুত্রের আত্মজীবনী ‘বিউটিফুল থিংস’। যে আত্মজীবনীতে হান্টার লিখেছিলেন, দাদার মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ