জৈন ভাবাবেগে আঘাতের অভিযোগ, মুক্তির আগেই বিপাকে ‘লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’

গানটি এমন একটি স্থানে শুটিং করা হয়েছে। যা মন্দিরের পবিত্রতাকে বিঘ্নিত করেছে। যেখানে জৈন সাধক ও অনুগামীরা পূজা করেন এবং মন্ত্র পড়েন।" ইতিমধ্যেই জৈন সংগঠন ছবির নির্মাতাদের আইনী নোটিশ পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনী কোপে আরেকটি বলিউড চলচ্চিত্র। এবার জৈন সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল বলিউডের আসন্ন ছবি ‘লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’-এর বিরুদ্ধে। আগামী ১৪ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগেই ছবির নির্মাতাদের বিরুদ্ধে জৈনদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। ছবিতে মধ্যপ্রদেশের দাতিয়ার গুরুত্বপূর্ণ তীর্থস্থান সোনাগিরিজি তীর্থে ধর্মীয় মূর্তি এবং ভাস্কর্যের চারপাশে চিত্রিত নৃত্য দেখানো হয়েছে, যে কারণে প্রতিবাদে নেমেছেন বিশ্ব জৈন সংগঠন। ইতিমধ্যেই ছবিটির প্রযোজক, অভিনেতা এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) তাঁরা আইনি নোটিশ পাঠিয়েছে। আসলে, CBFC হল কেন্দ্রীয় সরকারী সংস্থা যারা চলচ্চিত্রের সর্বজনীন প্রদর্শনীর অনুমোদন দেয়। কিন্তু এক্ষেত্রে তাঁরা কি করে বিষয়টি এড়িয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তুলছে বিশ্ব জৈন সংগঠন। প্রযোজকদের ফিল্ম থেকে আপত্তিকর দৃশ্যগুলি সম্পাদনা করতে এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য জৈন সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।গোয়ালিয়র থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত সোনাগিরিজি। যার বয়স অষ্টম শতাব্দী। যেখানে ১০৮ টি জৈন মন্দির রয়েছে।

এই ধর্মীয় স্থানটি ভক্ত এবং তপস্বীদের কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থক্ষেত্র। কারণ স্থানটি মোক্ষ (মোক্ষ বা মুক্তি) এর সঙ্গে যুক্ত। এখনও বিশ্বাস করা হয় যে, অষ্টম জৈন তীর্থঙ্কর চন্দ্রপ্রভা ভগবানের সময় থেকে পাঁচ কোটিরও বেশি তপস্বী এখানে মোক্ষ লাভ করেছেন। জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়, যারা মুক্তি লাভের জন্য সমস্ত জাগতিক জিনিস ত্যাগে বিশ্বাস করে। তাই এই মন্দিরগুলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মন্দিরটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে স্থানটি বেশ আকর্ষণীয়। তাই যেকোনও ছবির ক্রু এবং পর্যটকদের আকর্ষণ করে এই জায়গা। তাই ‘লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ’-এর শুটিংও এখানে করা হয়েছে। সম্প্রতি ইউটিউবে সিনেমার একটি নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ওই মন্দির কর্তৃপক্ষ বুঝতে পারেন যে, এই তীর্থস্থানেই ছবিটির শ্যুট করা হয়েছে। যা কিনা এক্কেবারেই অনৈতিক। বিশ্ব জৈন সংগঠনের সভাপতি সঞ্জয় জৈন বলেছেন, “গানটি এমন একটি স্থানে শুটিং করা হয়েছে। যা মন্দিরের পবিত্রতাকে বিঘ্নিত করেছে। যেখানে জৈন সাধক ও অনুগামীরা পূজা করেন এবং মন্ত্র পড়েন।” ইতিমধ্যেই জৈন সংগঠন ছবির নির্মাতাদের আইনী নোটিশ পাঠিয়েছে।নোটিশে বলা হয়েছে যে, ভিডিওটি ধর্মীয় স্থানের পবিত্রতাকে উপেক্ষা করেছে, যেখানে নায়ক-নায়িকা কে ছবির পবিত্র মূর্তি এবং ভাস্কর্যের চারপাশে নাচতে দেখা গিয়েছে। যা দেখে সমস্ত জৈন সমাজ আহত হয়েছেন। ওই মূর্তিগুলি ভাস্করদের অলস কল্পনা নয়, বরং আলোকিত মাধ্যম যা দিয়ে ভক্তের হৃদয় ভগবানের প্রতি আকৃষ্ট হয় এবং তাঁর দিকে প্রবাহিত হয়। ভক্ত এতে ভগবানের উপস্থিতি অনুভব করেন এবং তার প্রতি ভক্তি ঢেলে দেন। তাই মূর্তি পূজার অনুশীলনের মাধ্যমে, ব্যক্তিরা স্পষ্টভাবে তাদের গভীর ভক্তি প্রকাশ করতে পারে। তাই নির্মাতাদের আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।”

নোটিশে আরও অভিযোগ করা হয়েছে যে, ছবিটির প্রযোজক ধারা 295 A, 298, এবং উপাসনালয় অপবিত্র করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত অন্যান্য ধারা লঙ্ঘন করেছেন। CBFC ছাড়পত্রের পরে ভারতে চলচ্চিত্রগুলি সর্বজনীনভাবে প্রদর্শিত হয়, এবং এটি ‘খুবই দুর্ভাগ্যজনক’ যে ছবিটি সর্বজনীন প্রদর্শনীর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। নোটিশটি সিবিএফসিকে ছবিটির প্রযোজকদের আপত্তিকর গানটি সম্পাদনা করার নির্দেশ দিতে বলেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল