বিজেপি সাইনবোর্ড হয়ে গেছে , এরপরে ভিজিটিং কার্ড হয়ে যাবে: কুনাল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,খেজুরি: ভোট পরবর্তী বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে খেজুরিতে প্রতিবাদ সভা করল রাজ্যের শাসকদল। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন দলের জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা জানিয়েছেন, যদি ৭২ ঘন্টার মধ্যে এখানে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে তৃণমূল ফাটাবে। আমি পুলিশ-প্রশাসনের সামনে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি। আমরা আর এখানে বসে থাকতে পারবো না। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক(Uttam Barik) বলেন, তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিজকসবা, হলুদবাড়ি, কামারদা, খেজুরিতে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। লোকসভা নির্বাচনের পর আবারও বিজেপির হার্মাদরা খেজুরিতে সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ালে খেজুরিতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তম বারিক। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা(Minister Birbaha Hasda) জানান, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।

জঙ্গলমহল যেভাবে শান্ত হয়েছে। খেজুরির মাটিও সেভাবেই শান্ত হবে। আজকের পর থেকে আমরা এক হয়ে লড়াই করবো। আমরা খেজুরির প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি। এটা বাংলা, কিন্তু গুজরাত নয়- বিজেপির নেতারা এটা কিন্তু মনে রাখবেন বলে জানিয়েছেন বীরবাহা। রাজ্যের অন্যতম মন্ত্রী শিউলি সাহা বলেন, চব্বিশের লোকসভা নির্বাচনের পর বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন। কাঁথি ও তমলুক জিতে তোমরা ভেবেছো বাংলা জয় করে নিয়েছো? আপনি খেজুরিতে সন্ত্রাস করলে কোলাঘাট পেরিয়ে হাওড়া জেতে পারবেন তো? যদি তৃণমূল মনে করবে তাহলে বিজেপি নেতা ও কর্মীরা একটা রাতও ঘুমোতে পারবেন না। কেশপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) পা রাখতে দেব না। আপনি (শুভেন্দু অধিকারী) যতই হাইকোর্ট করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের টাকা নেবে আর ভোট দেবে বিজেপিতে, তা হতে দেব না। আগামীদিনে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি থাকবে বলে দাবি করলেন শিউলি সাহা। রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, ৭২ ঘন্টার মধ্যে যারা মেরেছে তাদের কাস্টডি(Custody) চাই। আমি পুলিশকে বলবো, যেখান থেকে পারো খুঁজে এনে অভিযুক্তদের গ্রেফতার করো।বিজেপি কি সাপের পাঁচ পা দেখে নিয়েছে? বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কারচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে।

বাংলায় বিজেপি আর নেই ৷ খেজুরিতে(Khejuri) কয়েকজনকে নিয়ে এখানে অশান্তি করছে বিজেপি। যারা আক্রান্ত হয়েছে দল তাদের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। তৃণমূলের কাছে সুবিধা নিয়ে বিজেপির কারা সন্ত্রাস করছে লিস্ট তৈরি করে রাখুন। আমরা আর হাত গুটিয়ে বসে থাকবো না। পুলিশ -প্রশাসনকে সহযোগিতা করুন। আমরা কোন প্রতিহিংসা চাই না। বিজেপি সাইনবোর্ড হয়ে গেছে। এরপরে ভিজিটিং কার্ড হয়ে যাবে। আপনারা পকেটে রাখবেন। নরেন্দ্র মোদীর সরকারকে বাঁচানোর লোক নেই। খেজুরিতে বিজেপিকে কে বাঁচাবে বলে হুঁশিয়ারি দেন কুনাল ঘোষ(Kunal Ghosh)।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI