ভোর ৫টা ৫০ মিনিট থেকেই বিকল ছিল স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা

এদিন ভোর ৫টা ৫০ মিনিট থেকেই নাকি স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে পড়েছিল। অথচ বাড়তি সতর্কতা কিছুই নেওয়া হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার(Kanchanjungha Express Accident) পিছনে সঠিক কারণ কী? এই প্রশ্ন নিয়ে যখন দিনভর নানা চ্যানেলে চ্যানেলে তর্কের ঝড় উঠেছে ঠিক তখনই রেল সূত্রে এক বিস্ফোরক তথ্য সামনে চলে আসছে। যদিও সরকারি ভাবে সেই ঘটনা এখনও রেলের(North Eastern Frontier Railway) তরফে স্বীকারই করা হচ্ছে না। ঠিক যেমনটি এদিনের দুর্ঘটনায় মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি রয়েছে, ৯ নাকি ১৫, ঠিক তেমনই বিভ্রান্তি তৈরি হয়েছে বা তৈরি করে রেখে দেওয়া হয়েছে দুর্ঘটনার সঠিক কারণকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। রেল সূত্রে জানা গিয়েছে এদিন ভোর ৫টা ৫০ মিনিট থেকেই নাকি স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা(Automatic Signaling System) খারাপ(Deactivate) হয়ে পড়েছিল। যার দরুণ রেলকে পুরাতন পদ্ধতিতে ট্রেন চালাতে হচ্ছিল। আর সেই পদ্ধতি সম্পর্কে জানতেনই না মালগাড়ির চালক। যার জেরে একই লাইনে দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয় কন্টেনার বোঝাই ওই মালগাড়ি। সেই ধাক্কার অভিঘাতেই এক্সপ্রেস ট্রেনটির গার্ডের কামরাটি দুই ভাগে ভাগ হয়ে ৫০ ফুট দূরে ছিটকে পড়ে তালগোল পাকিয়ে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলপথে স্বয়ংক্রিয়া সিগন্যালিং ব্যবস্থা কার্যকর হয়ে গেলেও এদিন ভোর ৫টা ৫০মিনিট থেকেই তা বিকল হয়ে পড়েছিল। এই অবস্থায় রেল ফিরে গিয়েছিল পুরাতন সিগন্যালিং পদ্ধতিতে। সেই পদ্ধতি অনুসারে, ১৩১৭৪ ডাউন যা আগরতলা থেকে আসা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নম্বর, রাঙাপানি স্টেশনে সেখানকার স্টেশন মাস্টার TA-912 নামে একটি লিখিত নোট দিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘার ইঞ্জিনের ড্রাইভারকে। এই নোটের মাধ্যমে সামনে থাকা সব লাল সিগন্যাল পার হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কাঞ্চনজঙ্ঘার ইঞ্জিনের চালককে। সেই সিগন্যাল নিয়ে সকাল ৮টা ২৭ মিনিটে রাঙাপানি স্টেশন থেকে শিয়ালদার পথে রওয়ানা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

সেই পথে কাঞ্চনজঙ্ঘাকে আস্তে যেতে বলা হয়েছিল। কাঞ্চনজঙ্ঘা সেভাবেই যাচ্ছিল। কিন্তু মালগাড়ির চালক রাঙাপানি স্টেশনে সিগন্যাল ফেল করায় বেশ জোরেই সেই ট্রেন চালিয়ে এগোতে থাকেন ও কিছুক্ষণের মধ্যে কাঞ্চনজঙ্ঘার পিছন দিকে সজোরে ধাক্কা মারেন। আর এই ঘটনা সামনে আসার পরে এখন প্রশ্ন উঠেছে, যেক্খানে ভোর থেকে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে পড়েছিল, সেখানে কেন আরও সাবধনতা অবলম্বন করা হয়নি? কেনই বা মালগাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়নি? রেল অবশু এই বিষয়ে না কিছু স্বীকার করেছে না কিছু জানিয়েছে।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়