মালগাড়ির চালকের কোনও ভুল ছিল না, উঠে এল রেলের প্রাথমিক তদন্তে

Share:

নিজস্ব প্রতিনিধি : মালগাড়ির চালকের কোনও ভুল ছিল না। সোমবার রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর রেলের প্রাথমিক তদন্তে এই কথাই উঠে এসেছে। রেলের নথিতে দেখা গিয়েছে, অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ করছিল না। সেইকারণে মালগাড়ির চালককে লাল সিগনাল পার করে যাওয়ার কথা বলা হয়েছিল।

রেলের তরফে জানা গিয়েছে, রানিপাত্র স্টেশনের স্টেশন মাস্টার মালগাড়ির চালককে একটি নোট পাঠিয়েছিলেন। সেখানে রানিপাত্রের স্টেশন মাস্টার জানিয়েছিলেন, রানিপাত্র রেল স্টেশন ও ছাত্তার হাট স্টেশনের মধ্যে অটোমেটিক সিগনাল কাজ করছে না। এই পরিস্থিতিতে অটোমেটিক সিগনাল অগ্রাহ্য করে এগিয়ে যেতে পারেন মালগাড়ির চালক।

জানা গিয়েছে, রানিপাত্র রেল স্টেশন ও ছাত্তার হাট স্টেশনের মধ্যে নয়টি অটোমেটিক সিগনাল রয়েছে। লাল সিগনাল, হলুদ সিগনাল ও ডবল হলুদ সিগনাল থাকলেও মালগাড়ির চালককে তা পেরিয়ে যেতে বলেছিল রানিপাত্রের স্টেশন মাস্টার। রেলের তরফে জানানো হয়েছে, কেন রানিপাত্রের স্টেশন মাস্টার এমন নির্দেশ দিয়েছিলেন, সেটাই তদন্ত করে দেখা প্রয়োজন। স্টেশন মাস্টারের হয়ত মনে হয়েছিল, আগের ট্রেনটি তাদের স্টেশন সেকশন পার করে চলে গেছে। জানা গিয়েছে, এদিন ৮টা ২৭ মিনিটে রাঙাপানি স্টেশন পার হয়ে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু রানিপাত্র ও ছাতারহাট স্টেশনের মাঝে এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। কিন্তু কী কারণে এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল, তা জানা যায়নি। এই বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে।   

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের