পেছলো আরও ৬ মাস, ‘পুষ্পা 2’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

ছবির নির্মাতারা পুষ্পা 2-রিলিজের তারিখ ঘোষণা করলেন। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পুষ্পা 2।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৪ বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছিল আগামী অগস্ট মাসে। কারণ ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্পা’-র সিক্যুয়েল নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবির পোস্টার, ২ টা টিজার আর ২ টি গান ইতিমধ্যেই ভক্তের মনে সাড়া ফেলেছে। কিন্তু এত উন্মাদনা স্তব্ধ হয়ে গেল আপাতত। কারণ পুষ্পা 2-এর জন্যে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা 2’। রিপোর্ট অনুসারে, এখনও ছবির শুটিং কিছুটা বাকি। অবশেষে এত জল্পনার পর কিছুক্ষন আগেই ছবির নির্মাতারা পুষ্পা 2-রিলিজের তারিখ ঘোষণা করলেন। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পুষ্পা 2। ছবিটি মোট ৭ টি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর।

এর আগে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, এখনও এক মাস শুটিং বাকি আছে এবং সুকুমার জুলাইয়ের মধ্যে এটি শেষ করবেন। তাই হল! বছরের শেষে মুক্তি পাবে পুষ্পা 2। ২০২১ সালেও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম সিক্যুয়েল। এদিকে যেহেতু ‘পুষ্পা 2’-এর ১৫ আগস্টে রিলিজের কথা ছিল, তাই আল্লু অর্জুনের ছবির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে অনেক চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করে দেওয়া হয়েছিল। কিন্তু পুষ্পা ২ এর মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার দরুন অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ এর মুক্তি এগিয়ে দেওয়া হয়েছে।শুধু ‘খেল খেল মে’ নয়, জন আব্রাহামের ‘বেদা’ও মুক্তি পাবে ১৫ আগস্ট। একইভাবে, পা রঞ্জিত পরিচালিত চিয়ান বিক্রমের ‘থাঙ্গালান’ও অগস্টে মুক্তি পাবে।

এছাড়াও রোহিত শেট্টির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিংহম আগেইন’ও ১৫ অগস্ট মুক্তি পাবে।উল্লেখ্য, ‘পুষ্পা 2’-এর নির্মাতারা ইতিমধ্যেই ছবির প্রচার প্রচারণার অংশ হিসেবে ছবির টিজার এবং দুটি গান প্রকাশ করেছেন। পরিচালক সুকুমার এবং আল্লু অর্জুনের ‘পুষ্প: দ্য রুল’ ছবির সিক্যুয়েল ‘পুষ্প: দ্য রাইজ’। এটি ২০২১ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ছবিটি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। এছাড়াও ফাহাদ ফাসিল এবং রশ্মিকা মান্দান্না অভিনীত, ছবিটি এখন এক বছরেরও বেশি সময় ধরে তৈরি  হচ্ছে।

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই