কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত্যু ছয় বছরের শিশুর, মৃতের সংখ্যা বেড়ে ১১  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়  এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। মঙ্গলবার এই দুর্ঘটনার জেরে প্রাণ হারাল মালদহের ছয় বছরের এক শিশু কন্যা স্নেহা মণ্ডল। এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়   নিহত শিশু কন্যার বাবা মহিলাল মন্ডল হাই স্কুলের শিক্ষক এবং মা ছবি মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, স্নেহার বাবা পেশায় হাই স্কুলের শিক্ষক। মা মপুর পঞ্চায়েতের তৃণমূলের শিক্ষক। স্থানীয় সূত্রে খবর,  মেয়েকে নিয়ে মহিলাল এবং ছবি মণ্ডল এক বিশেষ কাজে শিলিগুড়িতে গিয়েছিল। ওই কাজ সেরে  ফেরার সময় তারা দুর্ঘটনার কবলে পড়ে। স্নেহার কাকা জানিয়েছেন , এই মৃত্যুর খবর এখনও শিশুর বাবা-মা জানার মতো অবস্থায় নেই। গ্রামের বাসিন্দারাও কিছু জানেন না।

সোমবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। তাতে  প্রাণ হারিয়েছে ১১ জন। এখন বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়