হামলার ভয়কে জয় করেই ‘সিকন্দার’-এর শুটিং শুরু করলেন সলমান

আগামী বছর ঈদে 'সিকান্দার' হয়ে ধরা দেবেন ভাইজান। আর ছবির শুটিং ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা, যেমন কথা তেমনি কাজ। অর্থাৎ আজ থেকেই সিকান্দারের শুটিং শুরু করলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ এপ্রিল কাকভোরে সুপারস্টার সলমান খানের বাড়িতে গুলিকাণ্ডের পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে যাতায়াত করছেন সুপারস্টার। এমনকী মহারাষ্ট্র সরকারের অধীনে সুপারস্টারকে তাঁর শুটিংয়ের সময়েও নিরাপত্তা ঘেরাটোপে থাকতে হবে। যাই হোক, সলমনকে শেষ দেখা গিয়েছিল গতবছর ‘টাইগার ৩’-তে। ছবিটি বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে সলমন ভক্তদের জন্যে খারাপ খবর, এবছরে আর পর্দায় ধরা দেবেন না সলমান খান। আগামী বছর ঈদে ‘সিকান্দার’ হয়ে ধরা দেবেন ভাইজান। আর ছবির শুটিং ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা, যেমন কথা তেমনি কাজ। অর্থাৎ আজ থেকেই সিকান্দারের শুটিং শুরু করলেন অভিনেতা। আর শুটিং সেট থেকে প্রথম ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে দর্শকদের জানালেন অভিনেতা। সলমান এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন, আর এটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস।

যিনি আমির খান অভিনীত গজিনি এবং অক্ষয় কুমারের হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি ​​পরিচালনার জন্য জনপ্রিয়। ছবিতে তিনি প্রথমবার দক্ষিণী নায়িকা রশ্মিকার সঙ্গে জুটি বাঁধবেন। ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিকান্দার, প্রকল্পটি প্রযোজনা করবে সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সালমানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, “টিম #সিকান্দার #সাজিদনাদিয়াদওয়ালার #সিকান্দরের সঙ্গে #Eid2025 এর জন্য উন্মুখ। @armurugadoss দ্বারা পরিচালিত সিনেমা EID 2025-এ মুক্তি পাচ্ছে।” নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ত্রয়ীটির ছবি শেয়ার করেছে।

সলমানের শেষ বড় পর্দায় উপস্থিতি ছিল যশ রাজ ফিল্মসের টাইগার 3, রশ্মিকাকে দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে Animal-এ। যা একই বছরে মুক্তি পেয়েছিলেন প্রেক্ষাগৃহে এবং ব্লকবাস্টার হিট হয়েছিল। দুটি চলচ্চিত্রই বক্স অফিসে অসাধারণভাবে পারফর্ম করেছে এবং ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী হয়ে উঠেছে। এর আগে, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সিকান্দারে প্রধান প্রতিপক্ষ হিসেবে সত্যরাজকে দেখা যাবে, যিনি এস এস রাজামৌলির ম্যাগনাম অপাস বাহুবলী-তে কাটাপ্পা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ছবিটির নির্মাতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল