রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলদা ও দুবরাজপুর : রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি ও পরিষেবায় ঘাটতির অভিযোগ তুলল রোগীর পরিবার। বুধবার দুপুরে ঘটনার জেরে কয়েকঘন্টা ধরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। গোলমালের খবর পেয়ে হাসপাতালে আসে বেলদা থানার পুলিশ। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, গত সোমবার বিকেলে বেলদা -১ পঞ্চায়েতের(Belda Panchayet) সরিষা এলাকার বছর ৩২ ‘র সরস্বতী মিশ্রকে হাসপাতালে ভর্তি করেছিল পরিবার। চিকিৎসক জানান, লাগাতার বমি ও দুর্বলতা উপসর্গ ছিল। পরের দিন মঙ্গলবার রক্ত পরীক্ষায় ধরা পড়ে রোগীর জন্ডিস হয়েছে। চিকিৎসক প্রয়োজনীয় ওষুধ দেন।

রোগী কথাও বলছিলেন। তবে হঠাৎ করে এমন পরিস্থিতি হবে ভাবতে না পেরে অন্যত্র স্থানান্তর করেননি চিকিৎসক। এদিন দুপুর বারোটা নাগাদ রোগীর মৃত্যু হয়। রোগীর পরিবারের বক্তব্য, চিকিৎসককে জানতে চাওয়া হয়েছিল রোগীর অসুস্থতা কতটা মারাত্মক। স্থানান্তর করতে হবে কিনা। তবে সে বিষয়ে চিকিৎসক তেমন কোনও সুপরামর্শ দেননি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চলে ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আশিসকুমার মণ্ডলকে(Ashis Kumar Mondal) ঘিরে বিক্ষোভ। চিকিৎসকদের গালিগালাজও করা হয়। ঘটনাস্থলে আসে থানার পুলিশ। পুলিশ উত্তেজনা থামায়। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আশিসকুমার মণ্ডল বলেন,” গাফিলতির অভিযোগ ঠিক নয়।

আমাদের অহেতুক দোষারোপ করা হচ্ছে। রোগীর অবস্থা ভালো ছিল না। রেফার করে দিলে ভালো হত।”অন্যদিকে ,জামাইষষ্ঠীতে এসে নিজের স্ত্রী পদ্মা বাউরির গলার নলি কেটে খুন করার অপরাধে বুধবার সকালে স্বামী রাজকুমার বাউরীকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার (Dubrajpur P.S.)পুলিশ। ঘটনাটি ঘটেছিল দুবরাজপুর থানার বোধগ্রামে। বুধবার তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিন খারিজ করে ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটি ঘটেছিল গত ১৩ জুন ভোরবেলায়।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪