দীর্ঘদিন পর বাংলা ছবিতে গান গাইছেন আশা ভোঁসলে, সঙ্গী সোনু নিগম

এ বারে তিনি ছবির গান গাইতে চলেছেন। মোট তিনটি গান গেয়েছেন তিধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে বাংলায় নস্টালজিয়া ফিরতে চলেছে। হ্যাঁ, বহুদিন বাদে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের বাংলার অনুরাগীদের জন্যে সুখবর। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। কাজও করেন বেছে বেছে। তাই এবার তাঁর বাছা কাজের তালিকায় যোগ হল বাংলা। বহুদিন পরে বাংলা গান রেকর্ড করলেন আশা ভোঁসলে। তাঁকে সঙ্গ দিলেন আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম। তিনি বাংলার নিয়মিত গায়ক হলেও আশা নয়!

এমনকি এখন তিনি হিন্দিতেও খুব একটা নিজের কন্ঠ দেন না। কাজের সীমা কমিয়ে ফেলেছেন। এককালে R D বর্মনের সঙ্গে জুটি বেঁধে কত সুপারহিট গান তিনি বাংলার ভক্তদের উপহার দিয়েছেন। যে গানগুলি আজও বাঙালির যেকোনও উৎসবের প্রাণভ্রমরা। সেসব গানগুলি না চললে আর উৎসবের মজা কই। প্রবীণ থেকে তরুণ সবাই আজও গুনগুন করেন এই গানগুলি। সেই নস্টালজিয়া আবারও ফিরে আসছে। এই অসাধ্যসাধনের নেপথ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী। বেশ কয়েক বছর আগে বাংলায় পুজোর গান রেকর্ড করেছিলেন আশা। এ বারে তিনি ছবির গান গাইতে চলেছেন। মোট তিনটি গান গেয়েছেন তিধি। তার মধ্যে একটি গান তিনি একাই গেয়েছেন আর অন্য দু’টিতে সোনু নিগমের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তিনটি গানেরই গীতিকার মনোজিৎ।

চলতি মাসেই মুম্বইয়ের পঞ্চম স্টুডিওতে গানগুলি রেকর্ড করেছেন আশা। জানা গিয়েছে, এই কাজের জন্যে আশাকে রাজি করাতে প্রায় ৬ মাস লেগেছে সঙ্গীত পরিচালকের। ২০১৩ সালে আশার সঙ্গে প্রথম কাজ করেছিলেন মনোজিৎ। এই মূহুর্তে আশার শরীর ভাল নেই, তাই তিনি প্রথমে না করে দিলেও পরে রাজি হয়েছেন, এটাই তাঁর পরম প্রাপ্তি। তবে কোন ছবিতে কাজ করছেন আশা, তা মনোজিৎ জানাননি। তাঁর ইচ্ছে গানগুলি এ বছরেই মুক্তি পাক। আর ছবি মুক্তি পাবে আগামী বছর। এটি আশার অনুরাগীদের জন্য একটা বড় চমক হতে চলেছে। তবে নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার উপর।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর