নেট পরীক্ষা বাতিল প্রসঙ্গে প্রশ্ন তুললেন  ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিটের পর নেট পরীক্ষায় উঠছে অনিয়মের অভিযোগ। সেই কারণে বুধবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) আয়োজিত নেট-এর পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দুর্নীতির বাজারে আরও এক কেলেঙ্কারি উঠে এসেছে। পরীক্ষায় অনিয়মের কারণে বাতিল হয়েছে ইউজিসি নেট পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হল, একের পর এক দুর্নীতির  মাথাটা কে, তাঁকে কি ধরতে  পারবে কেন্দ্রীয় এজেন্সি? ‘ ওয়াকিমহলের দাবি, ব্রাত্য কার্যত প্রশ্ন তুলেছে এই দুর্নীতির সঙ্গে কেন্দ্রের কোন মন্ত্রী বা বিজেপির কোন নেতা জড়িত থাকলে সিবিআই কি তাঁকে ধরবে।

উল্লেখ্য, বুধবার  শিক্ষা মন্ত্রক জানায় অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই এ বছর জুনের নেট পরীক্ষা বাতিল  করা হচ্ছে। ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই-কে দেওয়া হয়েছে।  অন্যদিকে  চলতি বছর জুন মাসে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ শিক্ষার্থী।   আর এই ঘটনার পর সরব হয়েছে বিরোধী শিবিরের একাংশ। বলা বাহুল্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এ বার বিতর্কে ‘গবেষণার প্রবেশদ্বার’ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। 

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়