হাইকোর্টের নির্দেশে মোমিনপুর-ধর্মতলা মেট্রো প্রকল্পের জট কাটল

Share:

নিজস্ব প্রতিনিধি : ময়দান এলাকায় গাছ কাটা নিয়ে থমকে ছিল জোকা-বিবাদী বাগ মেট্রো রেল প্রকল্পের একাংশের কাজ। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে মেট্রো রেলের কাজে জট কাটল। গাছ কাটা বন্ধের আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়া যাবে।

ময়দান এলাকায় গাছ কাটা নিয়ে এর আগে মেট্রো রেলের কাজে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জন দে-এর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, আপাতত মেট্রো রেলের কাজের জন্য ময়দান এলাকায় গাছ কাটা বন্ধ রাখা উচিত। মেট্রো সম্প্রসারণের জন্য যতগুলি গাছ কাটার কথা বলা হচ্ছে, তা উদ্বেগজনক। তবে এদিন ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রেলের কাজ চালিয়ে নিয়ে যাওয়া যাবে। এদিনের এই নির্দেশ দেওয়া আগে কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের বক্তব্য শুনতে চায় আদালত। পাশাপাশি রাজ্যের বন দফতরকে এই মামলায় যুক্ত করার কথা জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রেলের কাজের জন্য সাতটি গাছ কাটা পড়তে পারে, এই আশঙ্কা প্রকাশ করে আদালতে মামলা করেছিল পিপিল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামে একটি সংগঠন। সংগঠনের তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল, ময়দান এলাকা শহরের ফুসফুস। গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। যেভাবে ১৯৫০ সালের পর থেকে শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাই গাছ কাটা বন্ধ রাখা হোক।

 

 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭