হাসপাতালে ভর্তি ইতালির সুপারস্টার রবার্তো বাজ্জিও

Share:

নিজস্ব প্রতিনিধি : হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতালির মহাতারকা রবার্তো বাজ্জিওকে। জানা গিয়েছে, ডাকাতরা হামলা চালিয়েছেন ইতালি সুপারস্টারের বাড়িতে। ডাকাতের হামলায় গুরুতর জখম হয় বাজ্জিও। বৃহস্পতিবার ছিল ইটালি ও স্পেনের মধ্যে ম্যাচ। সেই ম্যাচের দিনই হামলা চলল বাজ্জিওর ওপর।

জানা গিয়েছে, ইটালির উত্তর দিকে অ্যালটাভিলা ভিসেনটিনাতে ইটালির মহাতারকা রবার্তো বাজ্জিওর বাড়ি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাড়িতে বসেই ইটালি-স্পেনের ম্যাচ দেখছিলেন রবার্তো বাজ্জিও। তখনই ডাকাতের দল বাজ্জিওর বাড়িতে ঢোকেন। ৪০ মিনিট ধরে ডাকাতি চালানো হয় ইটালির সুপারস্টারের বাড়িতে। তখন বাড়িতে বাজ্জিও ছাড়াও তাঁর অন্যান্য পরিবারের সদস্যরাও ছিলেন। জানা গিয়েছে, ডাকাতরা যখন বাড়িতে ঢুকে ভাঙচুর চালাচ্ছিল, তখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন বাজ্জিও। সেইসময়ই আগ্নেয়াস্ত্র নিয়ে রোবার্তোর ওপর হামলা চালানো হয়।

পুলিশ সূত্রে খবর, চেষ্টা করেও ডাকাতদের নিরস্ত্র করতে পারেননি ইটালির সুপারস্টার। বাজ্জিও ও তাঁর পরিবারের সদস্যদের এক জায়গায় আটকে রাখা হয়। সেইসঙ্গে বাজ্জিও ঘড়ি ও পরিবারের সদস্যদের অলংকারও নিয়ে যায় ডাকাতের দল। কিছুক্ষণ পর ডাকাতের হাত থেকে রেহাই পেয়ে পুলিশকে খবর দেন বাজ্জিও। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ডাকাত দলে মোট পাঁচ জন ছিল। ইটালির স্থানীয় সময় রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, গত ১৫ বছর ধরে এই অ্যালটাভিলা ভিসেনটিনাতে ছিলেন বাজ্জিও। স্ত্রী আন্দ্রেয়িনা ছাড়া তিন ছেলেমেয়ে রয়েছে ইটালির এই মহাতারকার।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা