জিভে জল আনবে কচুর লতি দিয়ে বাঙালির এই হারিয়ে যাওয়া পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সেই ঠাকুমা দিদিমাদের হাতে হাতের তৈরি কচুর লতির কথা মনে আছে। আহা কি স্বাদ ! ভোলার মত নয়। আপনিও কি মিস করছেন এই রেপিপি, তবে চিন্তা ভুলে বাজারে গিয়ে কচুর লতি কিনে আনুন, সঙ্গে চিংড়ি মাছ। চিংড়ি দিয়ে কচুর লতি একবার বানিয়ে দেখুন না।  স্বাদ মুখে লেগে থাকার মত। জেনে নিন কিভাবে বানাবেন মুখরোচক এই রেসিপি।

উপকরণ : পরিমাণমত কচুর লতি, কুচো চিংড়ি ২০০ গ্রাম, টমেটো, লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, তেল, লবন, পেঁয়াজ বাটা ও রসুন বাটা।

প্রণালী : কুচো চিংড়ি প্রথমে ভাল করে ধুয়ে নিতে হবে।ভালো করে বেছে-কুটে ধুয়ে রেখে দিতে হবে। এরপর সামান্য হলুদ, লবন দিয়ে চিংড়িগুলো মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে কচুর লতিও পরিষ্কার করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিতে হবে। এবার সেই চিংড়ি মাছগুলো নুন-হলুদ মাখিয়ে নেওয়ার পর গরম তেলে হালকা করে ভেজে তুলে রেখে দিতে হবে।

এবার ওই তেলেই পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। লাল রঙ হয়ে গেলে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করে কষিয়ে নিন ভাল করে। মশলা থেকে তেল ছেড়ে দিলে কচুর লতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ১৫ মিনিট ধরে রান্না করতে হবে।

ওর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে ঢাকা দিয়ে দিন। ১৫ মিনিট মত রান্না করে নিতে হবে। কচুর লতি সেদ্ধ হয়ে গেলে ভাজা চিংড়ি দিয়ে দিন। বেশ মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিন। স্বাদ বাড়াতে লেবুর রস ও ছড়িয়ে দিতে পারেন উপর থেকে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন