বাংলাদেশকে দুরমুশ করে শেষ চারে এক পা রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কাগুজে বাঘ হিসাবে পরিচিত বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কার্যত পৌঁছে গেলেন রোহিত শর্মারা। উল্টোদিকে টানা দুই ম্যাচ হেরে সেমিতে ওঠার স্বপ্নভঙ্গ হল সাকিব আক হাসানদের। শনিবার অ্যান্টিগায় প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে আট উইকেট হারিয়ে ১৪৬ রানে পৌঁছে থমকে গেল বাংলাদেশ।

এদিন ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি টাইগারদের। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করেন লিটন দাস ও তানজিদ হাসান সামিম। পঞ্চম ওভারে বল করতে এসে লিটনকে (১৩) ফেরান হার্দিক পাণ্ড্য। এর পরে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও তানজিদ হাসান দলকে এগিয়ে নিয়ে যান। দশম ওভারে বল করতে এসে তানজিদকে (২৯) ফিরিয়ে বাংলাদেশ শিবিরকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। সেই ধাক্কা সামলাতে ব্যর্থ হন তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসানরা। ব্যক্তিগত চার রানে সাজঘরে ফেরেন হৃদয়। আর সাকিব ফেরেন ১১ রান করে।

টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত একা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ১৬তম ওভারে এসে তাঁকে সাজঘরে ফেরত পাঠান যশপ্রীত বুমরা। ৩২ বলে ৪০ রান করে ফেরেন শান্ত। কার্যত টাইগার অধিনায়কের আউটের সঙ্গে সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৫ বলে ১৩ রান করে আর্শদীপ সিংহের বলে আউট হয়ে যান। জাকের আলির অবদান মাত্র এক রান। শেষের দিকে খানিকটা মারমুখী মেজাজে ব্যাট করেন রিশাদ হোসেন। ১০ বলে ২৪ রান করে যশপ্রীত বুমরার বলে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ১৪৬ রানে থামে বাংলাদেশ। ভারতের পক্ষে কুলদীপ যাদব চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। আর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরা ২টি করে উইকেট নিয়েছেন।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা