আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামিনের স্থগিতাদেশের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি হাইকোর্ট জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে জানান হয়েছে,  আগামীকাল (২৪ জুন) জামিনের শুনানির জন্য শীর্ষ আদালতের কাছে  আবেদন করা হয়েছে।  তবে সুপ্রিম কোর্ট কেজরির আইনজীবীর আবেদন গ্রহণ করেছে কিনা এখন জানা যায়নি।

 গত ২১ জুন আপ সুপ্রিম জামিনকে বিরোধীতা করে দিল্লি হাইকোর্টের মামলা দায়ের করেছিল ইডি। এরপরেই রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। সেইসময় বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চের তরফে জানান হয়েছিল, আগামী ২-৩ দিনের মধ্যে এই মামলার পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। এরফলে তিহার জেল থেকে মুক্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী ।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে তিহাড় জেলে ঠাঁই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে দলীয় প্রার্থীদের হয়ে যাতে প্রচার চালাতে পারেন তার জন্য কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ২ জুন তাঁকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং নিম্ন আদালতে নিয়মিত জামিনের আর্জি জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। তার পর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন।

দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালতে নিয়মিত জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালকে জামিন দেন। রায়ের উপরে ৪৮ ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিলেন ইডির আইনজীবী। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। এরপরেই শুক্রবার সকালে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এরফলে তিহারেই থাকতে হল দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ