জলে ডুবে মৃত্যু ইরফান পাঠানের মেক আর্টিস্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট ইন্ডিজে সুইমিং পুলে জলে ডুবে মৃত্যু হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের মেক আর্টিস্ট ফৈয়জ আনসারির। টি ২০ বিশ্বকাপে কমেন্টেটর হিসাবে গিয়েছেন ইরফান। সেখানেই তাঁর সঙ্গে গিয়েছিলেন ফৈয়জ।

জানা গিয়েছে, ইরফান পাঠানের মেক আপ আর্টিস্ট ফৈয়জ আনসারি উত্তরপ্রদেশের বিজনৌরের নাগিনা তহসিল এলাকার ছেলে। গত কয়েক বছর ধরে মুম্বইতে মেক আপ আর্টিস্ট হিসাবে পরিচিতি লাভ করেন ফৈয়জ। ওনার মুম্বইয়ে একটি সেলুনের দোকান ছিল। সেই দোকানেই একবার চুল কাটতে এসেছিলেন ইরফান। তখন থেকেই ইরফানের সঙ্গে ফৈয়জের পরিচয়।

ফৈয়জের খুড়তুতো ভাই মোহম্মদ আহমেদ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ-মার্কিন যুক্তরাষ্ট্রে টি ২০ বিশ্বকাপের ম্যাচ চলছে। সেই বিশ্বকাপে কমেন্টেটর হিসাবে গিয়েছেন ইরফান। ফৈয়জও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। খবর এসেছে, গত শুক্রবার রাতে একটি হোটেলের সুইমিং পুল থেকে ফৈয়জের মৃতদেহ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, দুই মাস আগেই বিয়ে করেছিলেন ফৈয়জ। আট দিন আগে বিজনৌর থেকে মুম্বইয়ে গিয়েছিলেন তিনি। আচমকা ফৈয়জের মৃত্যুর খবর আসায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ইতিমধ্যে ফৈয়জের মৃতদেহকে ভারতের পাঠানোর ব্যবস্থা করেছেন ইরফান। মেক আর্টিস্ট ফৈয়জের দেহ দিল্লিতে নিয়ে আসা হবে। সেখানেই পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ