Copa Amrica: জয় দিয়ে শুরু উরুগুয়ে, আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই কোপা আমেরিকা অভিযান শুরু করল উরুগুয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়েছে উরুগুয়ে আর অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৯৫ সালের পরে কোপা আমেরিকায় এই প্রথম জয় পেল মার্কিন যুক্তরাষ্ট্র।

পানামার বিরুদ্ধে তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে বাদ রেখেই প্রথম একাদশ নামিয়েছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান মাসিমিলিয়ানো আরাউহো, দারউইন নুনিয়েজরা। একের পর এক আক্রমণ তুলে ঝাঁপিয়ে পড়েন পানামার রক্ষণে।  ১৬ মিনিটে ভিনার বাড়ানো বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন আরাউহো। গোল খেয়ে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে উঠে এসেছিল পানামাও। যদিও তাতে লাভ হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও দু’দলের আক্রমণ ও প্রতি আক্রমণ লক্ষ্য করা গিয়েছে। ৮৫ মিনিটে বক্সের মাঝ থেকে দারুণ শটে বল পানামার জালে পাঠান লিভারপুল তারকা দারউইন নুনিয়েজ। পাঁচ মিনিট পর হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন ভিনা। সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন আমির মুরিলো।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও বলিভিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে আমেরিকার তুলনায় ২৬ ধাপ এগিয়ে বলিভিয়া। যদিও এদিন প্রত্যাশা পূরণ করতে পারেননি বলিভিয়ার ফুটবলাররা। বরং অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন আমেরিকার খেলোয়াড়রা। ম্যাচের তৃতীয় মিনিটেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিচ। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল আসরে ৩০তম গোল করলেন এসি মিলান তারকা। প্রথমার্ধের শেষ লগ্নে অর্থা‍ৎ ৪৪ মিনিটে পুলিসিচের বাড়ানো বল ধরে আমেরিকাকে দ্বিতীয় গোল এনে দেন ফ্লোরিয়ান বালোগান। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩