চোখের মধ্যে মরিচের গুঁড়ো মাখিয়ে আদিবাসী মহিলাকে নৃশংস অত্যাচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদিবাসী মহিলাকে নৃশংসভাবে নির্যাতন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। জানা গিয়েছে নাগারকুর্নুল জেলার ২৬ বছর বয়সী এক আদিবাসী মহিলাকে এক সপ্তাহ ধরে প্রকাশ্যে নির্যাতন চালানোর ঘটনা ঘটে। আর সেই নৃশংস ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গিয়েছে, গোলাপি শাড়ি পরা এক মহিলাকে ঘিরে গ্রামবাসীরা চিৎকার করছে। এরপর ওই মহিলাকে মারধর করে চোখের মধ্যে মরিচের গুঁড়ো ঘষে দিচ্ছেন বেশ কয়েকজন। আরও এক ভিডিওতে দেখা গিয়েছে, ওই একই মহিলাকে আবার ধাক্কা দিয়ে মাঠে নামাচ্ছে বেশ কয়েকজন। এরপর তাঁর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিয়ে বেধড়কভাবে মারধর করছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নড়েচড়ে পড়ে পুলিশ।

এই ঘটনার পর পুলিশ ওই মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বান্দি ভেঙ্কটেশ ও তাঁর স্ত্রীর পাশাপাশি নির্যাতিতার বোন ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে সোমবার তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমারকা সরকারি হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয় উপমুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ওই মহিলার চিকিৎসার খরচ বহন করবে কংগ্রেস।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি