অজিদের ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, সেন্ট লুসিয়া: একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিলেন রোহিত র্শমারা। সোমবার রাতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সুপার এইটের ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই পৌঁছে গেলেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আর ভারতের কাছে হেরে শেষ চারে পৌঁছনো কঠিন হয়ে গেল একদিনের বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবার ভোরে আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে কারা জয়ী হয় তার উপরেই নির্ভর করছে মিচেল মার্শদের শেষ চারে খেলার স্বপ্ন। আফগানিস্তান জিতলে স্বপ্ন ভঙ্গ হবে। আর বাংলাদেশ জিতলে সুযোগ থাকবে।

সেন্ট লুসিয়ার ড্য়ারেন স্যামি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে অধিনায়ক রোহিত শর্মার বিধ্বংসী ৯২ রানের দৌলতে ছয় উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অজিরা। প্রথম ওভারেই আর্শদীপ সিংয়ের বলে ফিরে যান ডেভিড ওয়ার্নার। সেই ধাক্কা অনেকটাই সামাল দেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন হেড। দ্বিতীয় উইকেটে ৮ ওভারে ৮১ রান যোগ হয়। নবম ওভারে বল করতে এসে মার্শকে (৩৫) ফিরিয়ে অজি শিবিরকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল (২০)। তাঁকেও ফেরান কুলদীপ যাদব। বল হাতে অকাতরে রান দেওয়া মার্কাস স্টোইনিস ফেরেন চার বলে ২ রান করে। তাঁকে সাজঘরে ফেরান অক্ষর পটেল।

ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের যাওয়া আসা অসহায়ভাবে দেখতে থাকেন ট্র্যাভিস হেড। আস্কিং রান রেট বেড়ে চলায় বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনিও। ১৭তম ওভারে তাঁকে ফিরিয়ে অজিদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দেন যশপ্রীত বুমরা। ৪৩ বলে ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭৩ রান করে ফেরেন হেড।  ১৮তম ওভারে বল করতে এসে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন আর্শদীপ সিং। প্রথম বলে ফেরান ম্যাথু ওয়েডকে (১) এবং পঞ্চম বলে টিম ডেভিডকে (৯)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে সক্ষম হয় অজিরা। ভারতের পক্ষে আর্শদীপ সিং ৩৭ রানে তিন উইকেট নিয়েছেন।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?