একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আসন্ন বাজেট অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, অধিবেশনের আগে বিদ্রোহী তৃণমূল শিবির এবং তৃণমূলের অন্যান্য বিধায়কদের বসার ব্যবস্থা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই জট কাটাতে উদ্যোগী হয়েছে বিধানসভার সচিবালয়।

জানা গিয়েছে, বিরোধী দলনেতা হিসেবে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের জন্য প্রথম সারিতে আসন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রবীণ দুই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও প্রথম সারিতে বসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। ফলে এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই বলেই মনে করা হচ্ছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রয়োজন হলে তাঁরা সংখ্যাগরিষ্ঠতার সমর্থন দেখাতে প্রস্তুত। রাজনৈতিক মহলে আরও আলোচনা চলছে বিদ্রোহী শিবিরের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে। সূত্রের খবর, তবে বিদ্রোহী বিধায়কদের একাংশ এনসিপিআইতে যোগ দেওয়ার পক্ষে থাকলেও অধিকাংশ এর বিরোধী। তাই সাংসদরা এনসিপিআইতে যোগ দিলেও বিদ্রোহী বিধায়করা সেই পথে হাঁটবে না বলেই সূত্রের খবর। আইনজীবীদের একাংশও আদালতের নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্যপাল আর এন রবির ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন। নির্ধারিত সূচি অনুযায়ী, ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের বাজেট পেশ করবেন। অধিবেশন ঘিরে ইতিমধ্যেই বিধানসভায় প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের