মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেসি ইভেন্ট সংক্রান্ত বিতর্কে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার পুলিশের তলবে তিনি থানায় উপস্থিত হন। এর আগে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রথম পর্যায়ে ইভেন্ট উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, প্রভাব খাটিয়ে ২২ হাজার টিকিট নেওয়া হয়েছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইভেন্ট চলাকালীন মাঠে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তাও জানতে চাইছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, নিয়ম অনুযায়ী মাঠের ভিতরে মাত্র তিনজন ফটোগ্রাফারের প্রবেশের অনুমতি থাকলেও বাস্তবে অনেক বেশি সংখ্যক ব্যক্তিকে প্রবেশ করানো হয়েছিল। অভিযোগ, অরূপ বিশ্বাসের নিরাপত্তারক্ষী ও ঘনিষ্ঠদের মাধ্যমে প্রায় ৪০ জন ফটোগ্রাফার মাঠে ঢুকেছিলেন। ইতিমধ্যেই সেই ফটোগ্রাফারদের তালিকা ও ছবি সংগ্রহ করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই ফটোগ্রাফারদের মধ্যে কয়েকজন মেসির সঙ্গে অরূপ বিশ্বাস ও তাঁর পরিবারের ছবি তুলে ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলেন। সেই কারণেই অতিরিক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

এছাড়াও মাঠে জলের বোতল প্রবেশ করানো, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত এবং ইভেন্টের বিভিন্ন ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ডেকোরেটার্স সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়াতেও সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে বলে সূত্রের দাবি।তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত তথ্য ও নথি যাচাই করেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব