হালিশহরে সরকারি জায়গায় বেআইনি দখল করে রাখা দোকান ঘর ভেঙে দিল পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি,হালিশহর ও বিধাননগর: বেশ কিছুদিন ধরেই সরকারি জায়গায় বেআইনিভাবে দখলদারি করে দোকান চালানো হচ্ছিল হালিশহর পৌর এলাকায়। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী সেই দখলদারি ভাঙল হালিশহর পৌরসভা(Halisahar Municipality)। হালিশহর পৌর এলাকা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সোমবার হালিশহর বাগমোর অঞ্চলে বেআইনি দখলদারি করে রাখা দোকান ভেঙে দিল পৌরসভা। যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় সে কারণেই এই উদ্যোগ বলে জানান হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ(Chairman Subhankar Ghosh)।বেআইনি উচ্ছেদ নিয়ে পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, কিছুদিন আগেই পুরসভার পক্ষ থেকে হোটেলটিকে ভাঙা ব্যাপারে নোটিশ করা হয়েছিল।

গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। যেখানে হোটেল ছিল সেটা ভেঙে জায়গা খালি করে দেওয়া হয়েছে। ওখানে টোটো ও অটো রাখার স্ট্যান্ড করা হবে। পুরপ্রধান আরও জানান, সরকারি জমিতে থাকা ৩৭-৩৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, সোমবার মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করার পর ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান নিয়ে নড়েচড়ে বসলো বিধান নগর পুলিশ। বিধান নগর দক্ষিণ থানার ১৬ নম্বর ট্যাংক লাগোয়া কে ,বি, ব্লকে ফুটপাতের উপর বেআইনি দোকানগুলোকে ভেঙে ফেলা হয় বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে।

সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Bandopadhay) জানান বিধান নগরে ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পুলিশি তৎপরতা চোখে পরে বিধান নগরে। বিধান নগর দক্ষিণ থানা পুলিশ এবং বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডে কে.বি, ব্লকে ফুটপাতের উপরে থাকা দোকান গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর তৎপর বিধাননগর পুলিশ এবং বিধাননগর পুর নিগম।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে