কীভাবে বুঝবেন ঘি খাঁটি ! জেনে নিন আসল নকলের পার্থক্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় একটা কথা প্রচলিত আছে, পাতে ঘি থাকলেই নাকি গন্ধ শুঁকে ভাত খেয়ে নেওয়া যায়। খাঁটি ঘি বলে কথা। গন্ধ ছাড়া কি ভাত খাওয়া যায় ?  কিন্তু আজকাল অনেক ভেজাল ঘি বেরিয়েছে। বাজার থেকে কেনা ঘি সবসময় খাঁটি হয় না। আর খেয়েও শরীরের উপকার কিছুই হয় না। উল্টে ক্ষতি করে। তাই সতর্ক থাকা প্রয়োজন। জেনে নিন কীভাবে বুঝবেন খাঁটি ঘি কোনটা।

হাতের তালুতে ঘষে নিন :  প্রথমে ঘি হাতের তালুতে নিয়ে ভাল করে ঘষে নিন। কিছুক্ষণ লাগিয়ে রাখুন, যদি গন্ধ কিছুক্ষণ পরে উবে যায় তবে সেটা ভেজাল। কেননা আসল ঘিয়ের গন্ধ বেশিক্ষণ অবধি থাকে। গন্ধটা খুব ভারী হয়। দীর্ঘক্ষণ থাকে।

গলে যাচ্ছে কিনা দেখুন : হাতের তালুতে ঘি নিয়ে দেখুন গলে যাচ্ছে কি না। যদি সঙ্গে সঙ্গে গলে যায় তবে সেটা আসল ঘি। কেননা আসল ঘি শরীরের তাপমাত্রায়  গলতে থাকে। যদি না গলে তবে বুঝবেন এটা খাঁটি নয়।

ফ্রিজে রেখে পরীক্ষা :  ঘি ফ্রিজে রেখে পরিক্ষা করুন। অনেকটা ঘি একটি পাত্রে নিয়ে জ্বাল দিন। প্রথমে আঁচ কমিয়ে,  এর পরে আঁচ বাড়িয়ে নিয়ে ২ মিনিট মত জ্বাল দিতে হবে। এবার হালকা ঠান্ডা করে কাঁচের জারে ভরে রাখুন। ঠান্ডা হওয়ার পর যদি দেখেন ঘি এর নীচের অংশটা সাদা এবং উপরের অংশটা তেল ভাসছে তবে বুঝে নিতে হবে এটা ভেজাল ঘি।

এছাড়াও নাননভাবে পরিক্ষা করা যায় আসল নকলের পার্থক্য। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা আয়োডিন দিয়ে যদি ঘিয়ের রং পরিবর্তন হয় তবে বুঝতে হবে এটা খাঁটি নয়।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন