প্রথমবার  নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার বিহারের দুই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার এই প্রথম বিহার থেকে  নিট কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হল দুজন। অভিযুক্তরা বিহারের পাটনার  বাসিন্দা মণীশ কুমার এবং  আশুতোষ কুমার।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মণীশ কুমার প্রায় কয়েকশো পড়ুয়ার কাছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিল। আর অন্য অভিযুক্ত আশুতোষ পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছিল। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  শুধু তাই নয় পুলিশি হেফাজতের জন্য সিবিআই নথিগুলো আদালতে পেশ করেছে বলে সূত্রে জানা গেছে। অন্যদিকে নিট পেপার ফাঁস মামলায় সিবিআই ছয়টি এফআইআর দায়ের করেছে।

উল্লেখ্য, ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। প্রায় ২৪ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিল।   হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ