শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই বীরভূমের শান্তিনিকেতনে বসে বাঙালির অন্যতম প্রিয় ঐতিহ্যবাহী উৎসবের আসর। পৌষের মেলা মানেই বাউল গান, লোকশিল্প, হস্তশিল্পের সম্ভার আর হাজার হাজার মানুষের ভিড়। সেই চেনা আবহ ফিরতে চলেছে পূর্বপল্লির মাঠে। গত বছরের মতো এবারও ছ’দিন ধরে আয়োজিত হবে শান্তিনিকেতনের পৌষমেলা। ইতিমধ্যেই মেলার স্থান, আয়োজন এবং পরিকাঠামো নিয়ে বিশ্বভারতী ও জেলা প্রশাসনের মধ্যে চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে। তবে উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিতেও এবার কড়া নজর রাখতে চাইছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠকে পৌষমেলার আয়োজন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্ত, এসডিপিও অর্পিত আর পারাখ-সহ শান্তিনিকেতন ট্রাস্টের সদস্য এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা। জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ অনলাইনে বৈঠকে যোগ দেন। মেলা পরিচালনায় প্রশাসনের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠক শেষে উপাচার্য জানান, ১৫ নভেম্বর থেকে পৌষমেলার স্টল বুকিং শুরু হবে। গতবারের মতো এবারও অনলাইনে স্টল বুকিংয়ের সুযোগ থাকছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীদের যাতে মেলায় বিশেষ জায়গা দেওয়া যায়, সেদিকেও নজর রাখছে বিশ্বভারতী। পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে একটি নতুন ওয়েবসাইট। মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে পাওয়া যাবে।

আরও পড়ুন: লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

এবারের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল, মেলা শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই পূর্বপল্লির মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ মেলার জন্য তৈরি সমস্ত অস্থায়ী পরিকাঠামো নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে। মাঠের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বে থাকবে বোলপুর পুরসভা। নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঐতিহ্য বজায় রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এবার বিশ্বভারতী ও জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের সুবিধা এবং শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করে শান্তিনিকেতনের পৌষমেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ।

বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর ভিড় সামলাতে ৩ হাজার পুলিশ, জারি একাধিক বিধিনিষেধ

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন