আকনা ও আকোলপুরে সাঁওতালি পুজোর মাধ্যমে হুল দিবস পালন

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম ও বালুরঘাট: ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে রবিবার হুল দিবস উপলক্ষে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত আকনা গ্রামে ময়ূরাক্ষী নদীর(Mayurakhi River) তীরে সিধু কানুর মূর্তিতে মাল্য দানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। রবিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত আকনা বাস স্ট্যান্ডে সিধু কানুর মূর্তিতে মাল্য দানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করে ভারত-জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। ঠিক তার পাশাপাশি রবিবার দুপুর ১২:৩০ নাগাদ ময়ূরেশ্বর থানার অন্তর্গত আকোলপুরেও পালন করা হল হুল দিবস।

এদিন ময়ূরাক্ষী নদীর তীরে আকোলপুর বাস স্ট্যান্ড লাগোয়া স্থাপিত করা সিধু কানুর মূর্তিতে মাল্য দানের পাশাপাশি, ময়ূরাক্ষী নদী থেকে ঘট ভরে সেই ঘটস্থাপন করে বিশেষ পুজোর আয়োজন করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। মূলত রবিবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের বীরভূম জেলার সভাপতি খোকা সোরেনের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার অন্তর্গত একাধিক আদিবাসী গ্রামের সদস্যরা। অন্যদিকে,বালুরঘাট শহরে(Balurghat City) উদযাপন করা হল হুল দিবস(Hul Divas)। রবিবার অতি মর্যাদার সাথে প্রতিকৃতি ছবিতে ফুল দিয়ে ও মাল্য দান করে হুল দিবস উদযাপন করা হয়।

বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ ও বালুরঘাটে জেলা মিউজিয়ামের সামনে দিনটি উদযাপন করা হয়৷ সাঁওতাল বিদ্রোহে শহীদ সিধু ও কানুর ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নাচ গানের মাধ্যমে তুলে ধরা হয় হুল দিবসের গুরুত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, আদিবাসী মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি সহ অন্যান্য নেতৃত্ব। হুল দিবস উপলক্ষে তীরন্দাজির আয়োজন করা হয়। সাঁওতাল বিদ্রোহে শহীদ সিধু কানুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি, কিভাবে আদিবাসীরা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল তার ব্যাখ্যাও তুলে ধরা হয়।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?