Property Tax আদায় বাড়াতে Unit Area Assessment-এ জোর দিচ্ছে KMC

আয় বাড়াতে কলকাতা পুরনিগম এখন সম্পত্তি কর আদায়ে জোর দিচ্ছে। আর তার জেরেই গুরুত্ব বাড়ছে Unit Area Assessment ব্যবস্থার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয় বাড়াতে কলকাতা পুরনিগম বা KMC এবার পাখির চোখ করছে সম্পত্তি কর বা Property Tax খাতে রাজস্ব আদায় বাড়াতে। আর সেই কাজে তাঁরা হাতিয়ার করছেন Unit Area Assessment-কে। শহর কলকাতার বুকে এখনও যেসব বাড়ি বা ফ্ল্যাট এই নয়া পদ্ধতিতে আওতাভুক্ত হয়নি, সেগুলিকে নয়া এই কর নির্ধারণ পদ্ধতির মধ্যে আনতে তৎপরতা শুরু করেছেন পুরনিগমের আধিকারিকেরা। তথ্য বলছে, শহর কলকাতায় ঠিক যে সংখ্যক মানুষ সম্পত্তি কর দেওয়ার আওতায় আছেন সেই মোট করদাতার বেশিরভাগ অংশ এখনও Unit Area Assessment’র আওতার বাইরে রয়ে গিয়েছেন। আর তাই কলকাতা পুরনিগমের আধিকারিকেরা সম্পত্তি কর সংগ্রহ বাড়াতে Unit Area Assessment’র বাইরে থাকা সম্পত্তিগুলিকে আওতাভুক্ত করতে চাইছেন। এই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য পুরনিগমের অন্যান্য বিভাগ থেকে ৫৭জন অফিসারকে Assessment Division-এ আনা হয়েছে।

কলকাতা পুরনিগমের তথ্য বলছে, শহরের মোট সম্পত্তি করদাতার সংখ্যা ৯ লক্ষ ৪০ হাজার ৩২৯। কিন্তু এর বেশিরভাগই Unit Area Assessment’র বাইরে রয়ে গিয়েছেন। তাঁরা আগেকার পদ্ধতি অনুযায়ী যে কর হয়, সেই হারেই তা মেটাচ্ছেন। Unit Area Assessment ব্যবস্থা কলকাতা পুরনিগমে লাগু হয়েছে কয়েক বছর আগে। এই ব্যবস্থায় করদাতারা তাঁদের সম্পত্তির স্বমূল্যায়ন বা Self Assessment করতে পারেন। সেই মতো সম্পত্তি কর নির্ধারিত হয়। এখনও পর্যন্ত এর আওতায় শহরের ৪ লক্ষ করদাতাকে আনতে পেরেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। কিন্তু অর্ধেকের বেশি করদাতা এখনও এই পদ্ধতিতে পা দেননি। Self Assessment’র আওতায় এসেছে শহরের ৪২ শতাংশ সম্পত্তি করদাতা। কিন্তু এর বাইরে রয়ে গিয়েছেন ৫৮ শতাংশ সম্পত্তি করদাতা। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ১২ হাজারের বেশি করদাতা স্বমূল্যায়ন ব্যবস্থায় ঢুকেছেন। বছরের শেষে এই সংখ্যা অন্তত সাড়ে ৪ লক্ষে নিয়ে যেতে চাইছেন আধিকারিকরা। এর জন্য তাঁরা আবার নানা পদক্ষেপও করছেন।

জানা গিয়েছে, তাঁরা ফোন করে করদাতাদের তাগাদা দিচ্ছেন কর প্রদানের জন্য। কখনও পুরনিগমের অফিসে তাঁদের ডাকা হচ্ছে, কখনও আবার করদাতার বাড়িতে চলে যাচ্ছেন পুরনিগমের আধিকারিকেরা। এই আধিকারিকদের দাবি, গত এক-দেড় বছর ধরে সম্পত্তির Self Assessment বাধ্যতামূলক করা হয়েছে। নতুন কোনও সম্পত্তির Mutation কেউ করাতে গেলে তা স্বমূল্যায়নের তালিকাভুক্ত করা হচ্ছে। পাশাপাশি, পুরনো সম্পত্তি কেউ বেচতে গেলে বা ট্যাক্স ছাড় পেতে চাইলে Unit Area Assessment’র আওতাভুক্ত করে নেওয়া হচ্ছে সেই সম্পত্তি। আবার নতুন করে যে ফ্ল্যাট বা বাড়ি তৈরি হচ্ছে, কিংবা যখন নতুন করদাতা পুরনিগমের খাতায় নাম লেখাচ্ছেন, তখন তাঁকে দিয়ে Self Assessment’র ফর্ম পূরণ করিয়ে নিচ্ছেন পুরনিগমের আধিকারিকেরা। এর পাশাপাশি যাদের অনেক বেশি কর বকেয়া রয়েছে, সেই তালিকা ধরে ফোন করা হচ্ছে। কলকাতা পুরনিগমের বিভিন্ন বোরো অফিস থেকে ফোন করে তাঁদের নিজ নিজ সম্পত্তির স্বমূল্যায়ন করার তাগাদা দেওয়া হচ্ছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির