যক্ষ্মা রোগীর সন্ধান দিলেই মিলবে ৫০০ টাকা!

যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য দফতরের। যক্ষ্মা রোগ লুকিয়ে রাখেন অনেক রোগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য দফতরের। যক্ষ্মা রোগ লুকিয়ে রাখেন অনেক রোগীরা। তাই সেই রোগীদের সন্ধান পেতে সমস্যা হয় রোগীদের। এবার আরও একধাপ এগিয়ে বড় চিন্তাভাবনা করল রাজ্যের স্বাস্থ্য দফতর। যক্ষ্মা রোগীদের সন্ধান দিতে পারলেই ইনসেনটিভ দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ল্যাব কর্তৃপক্ষগুলির জন্য এই ইনসেনটিভ স্কিম চালু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রোগী পিছু ৫০০ টাকা করে ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

নিয়ম অনুযায়ী যক্ষ্মা নোটেবল ডিসিজের আওতায় পড়ে। অর্থাৎ কারও যক্ষ্মা হলে তা সরকারকে জানাতেই হবে। এর জন্য প্রত্যেক রাজ্যে একটি রিপোর্ট বানিয়ে পাঠায় কেন্দ্রে। কিন্তু বর্তমানে যক্ষ্মা রোগের প্রকোপ কমে যাওয়ায় ও আতঙ্ক না থাকায় অনেকেই লুকিয়ে যান। বেসরকারি জায়গায় কিংবা কোয়াক ডাক্তারদের দিয়ে চিকিৎসা করিয়ে তথ্য গোপন করেন যক্ষ্মা আক্রান্ত রোগীরা। এর ফলে রাজ্যের তরফে প্রকৃত তথ্য পাওয়া সম্ভব হয়না। সেই কারণেই স্বাস্থ্য দফতরের তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ওষুধ বিক্রেতা ও ল্যাবের কর্তৃপক্ষের কাছেই কোনও ব্যক্তির যক্ষ্মা রোগের তথ্য পাওয়া যাবে। তাই এই দুই জায়গার কর্মীদের জন্য সরকারি ভাবেই এই ইনসেনটিভের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। আগে যক্ষ্মা রোগের তথ্য সংগ্রহের জন্য জয়েন্ট এফোর্ট এলিমিনেশন টিবি নামে বেসরকারি একটি সংস্থা দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে স্বাস্থ্য দফতরের। ফলে বেসরকারি হাসপাতাল থেকে তথ্য সরকারের ঘরে পৌঁছচ্ছে না।

তাই ইনসেনটিভের মাধ্যমে তথ্য তোলার কাজ শুরু করল স্বাস্থ্য দফতর। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন