ঘুড়ির অবৈধ লাইলন সুতো বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান শান্তিপুর পৌরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ঘুড়ি উড়ানোর অবৈধ লাইলন সুতোর বিরুদ্ধে এবার হঠাৎ হানা শান্তিপুর পৌরসভার। শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) একাধিক ওয়ার্ডে বুধবার হঠাৎই হানা দেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর ও পৌর আধিকারিকরা । দিনের পর দিন শান্তিপুর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে এই লাইলন সুতো বিক্রির কথা কানে এসেছে পৌরসভার। এবার সেই অবৈধ লাইলন সুতো কারা বিক্রি করছেন এবং কোথায় বিক্রি হচ্ছে সেটা জানতেই একাধিক ঘুড়ির দোকান এবং এলাকাতে অভিযান চালালো শান্তিপুর পৌরসভা ।

বুধবার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান(Chairman) সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর, সিআইসি মেম্বার ও পৌর আধিকারিকদের একত্রিত অভিযান চলে শান্তিপুর জুড়ে এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে এই অবৈধ বিক্রি বন্ধের জন্য অনুরোধ করা হয় এবং খোঁজ চালানো হয় কারা এই অবৈধ সুতো বিক্রি করছে। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এটা একদিনের অভিযান নয়, অভিযান চালাবে এবং যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে ইতিমধ্যে শান্তিপুরে এই সুতো বিক্রি বন্ধের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশও। শুরু হয়েছে পুলিশের অভিযান।

এদিকে,গোপনসূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার(Chanditala P.S.) পুলিশ কোলকাতা থেকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার করে। ধৃতরা হল তালিব হুসেন, বাড়ি মধ্যপ্রদেশ ও অপরজন মাহেদী হুসেন, বাড়ি উড়িষ্যা(Orissa)। ধৃতদের এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে(Sreerampur Court) পাঠানো হয়। ধৃতদের টি আই প্যারেডের আবেদন জানায় পুলিশ। বুধবার চন্ডীতলা থানায় এসে সাংবাদিক সম্মেলন করেন, হুগলির গ্রামীন পুলিশ সুপার(SP) কামনাশীষ সেন, ডিএসপি তমাল সরকার। তিনি বলেন, ধৃতরা কলকাতা সহ হুগলি, হাওড়া জেলায় একাধিক সোনার দোকানে(Gold Shop) চুরি, ছিনতাই, লুটপাট করেছে। আজই তাদের ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা