হাইকোর্টে খারিজ মামলা, রথেই কী দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন?  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিঘার জগন্নাথ মন্দিরের তৈরি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত আইনি জট কাটল জগন্নাথের মন্দির তৈরি নিয়ে । এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ করতেই পারে হিডকো। তাতে কোন সমস্যা নেই। আর তাতেই প্রশ্ন উঠছে তাহলে কী আগামী  ৭ জুলাই রথযাত্রার দিনেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির।

বলা বাহুল্য, এই জগন্নাথ মন্দিরে দায়িত্বে রয়েছে হিডকো সংস্থা। আর এই সংস্থা মূলত রাজারহাটে উন্নয়নের কাজ করতে পারে । এর বাইরের কোনও জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা নেই । কার্যত এই যুক্তিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । আর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানেই মামলা খারিজ  করে দেন প্রধান বিচারপতি। এদিনের এই পর্যবেক্ষণের পরই দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ ও উদ্বোধন ঘিরে তৈরি হওয়া সব জট কেটে গেল।

 উল্লেখ্য, প্রায় ২০০ কোটি টাকা খরচ করে  নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে। রাজস্থান থেকে বেলেপাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে।  অন্যদিকে দিঘায় ঘুরতে যেতে কম বেশি সকল বাঙালির খুব পচ্ছন্দ করে। আর দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে তা প্রতি সাধারণ মানুষের  কাছে আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই