শেষ চারে যাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের তৃতীয় কোয়ার্টারে শনিবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। এদিন রাত সাড়ে নটায় ডাসেলডর্ফ অ্যারেনায় হবে এই ম্যাচ। প্রি কোয়ার্টার ফাইনালে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটে যায় হ্যারি কেইনরা। অন্যদিকে গত বারের চ্যাম্পিয়ন ইতালিকে হারায় সুইসরা।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩১ বার পরস্পরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। ৩১ বারের মধ্যে ২২ বার জিতেছে ইংল্যান্ড ও ৩ বার জিতেছে সুইজারল্যান্ড। ড্র হয়েছে ৬টি ম্যাচে। পরিসংখ্যান থেকেই স্পষ্ট, এদিন সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে্র ২৬ মার্চ শেষ বার এই দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেবার প্রীতি ম্যাচে সুইসদের ২-১ গোলে হারায় হ্যারি কেইনরা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে এই দুটি দল। এবারেও কি হ্যারি কেইনরা নিজেদের আভিজাত্য বজায় রাখতে পারবে, এখন সেটাই দেখার।

জানা যাচ্ছে, এদিন সুইজারল্যান্ডের বিরুদ্ধে নাও খেলতে পারেন ট্রেন্ট আলেকজান্ডার। পাশাপাশি আরনল্ডকেও না খেলানো হতে পারে। সাকাকে খেলানো হতে পারে লেফট উইংয়ে। তবে এদিনের ম্যাচেও ইংল্যান্ড সমর্থকদের নজর থাকবে বেলিংহাম, ফোডেন ও কেইনের ওপর। প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচে বেলিংহামের জাদুতে জেতে ইংল্যান্ড। এদিনের ম্যাচেও তার পুনরাবৃত্তি হয় কিনা, এখন সেটাই দেখার।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে “চোর চোর” স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর