কড়া হুঁশিয়ারিতেও বদলাচ্ছে না চিত্র, চোর সন্দেহে হাওড়ায় ফের গণপিটুনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের চোর সন্দেহে চলল গণপিটুনি। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায়। সেখানে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।  ঘটনায় গুরুতর জখম ওই যুবককে হাসাতালে ভর্তি করা হয়েছে।  জখম যুবকের নাম শেখ মসিদুল হাসান ওরফে মিন্টু।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মল্লিকবাঁধ এলাকায় বন্ধুর বাড়ি যাওয়ার সময় তাঁকে দেখে আচমকাই গণপিটুনি করা শুরু করে বেশ কয়েকজন । মোবাইল চোর সন্দেহে তাঁকে মারধর করা হয়। তবে উত্তেজিত জনতাকে মিন্টু বোঝানোর চেষ্টা করেন যে তিনি চোর নন। কারও মোবাইল চুরি করেননি। কিন্তু তাঁর কথা তোয়াক্কা না করেই চলে গণপিটুনি। তাতে গুরুত্বর জখম হন মিন্টু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত অবস্থায় হাসপাতাল থেকে ওই যুবক বলেন,’ চুরি করিনি বলার পরেও মারধর করা হয়েছে।’ স্থানীয়রাও জানিয়েছেন, ‘মিন্টু এলাকায় ভাল ছেলে হিসাবেই পরিচিত। তাঁকে কেন এমন মারধর করা হল তা জানি না ।‘ তবে এই ঘটনা নিয়ে কোনও  লিখিত অভিযোগ আসেনি বলে জানিয়েছে ডোমজুড় থানার পুলিশ। কিন্তু বাঁকড়ায় আচমকাই এই গণপিটুনির ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর