ব্রিটেনের মন্ত্রিসভায় ঠাঁই শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটেনের নয়া মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তাঁকে ‘সিটি মিনিস্টার’ হিসাবে নিয়োগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। মূলত এই পদটি অর্থ মন্ত্রকের অধীন। টিউলিপ নগর মন্ত্রী হিসাবে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা–সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্ব সামলাবেন। এর আগে লেবার পার্টি বিরোধী দলে থাকাকালীন ব্রিটেনের ছায়া মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর পাশাপাশি সংস্কৃতি, সংবাদমাধ্যম ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন।

গত ৪ জুলাই ব্রিটেনের সংসদ নির্বাচনে চারশোর বেশি আসনে জিতে দীর্ঘ ১৪ বছর বাদে ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। ওই নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন টিউলিপ। কনজারভেটিভ পার্টির দুর্গ হিসাবে পরিচিত আসনটিতে ২০১৫ সালে প্রথমবার লড়েই বাকিমাত করেছিলেন টিউলিপ। তাঁর হাত ধরেই ওই আসন এখন লেবার পার্টির নিশ্চিত আসন হিসাবে চিহ্নিত হয়েছে। ২০১৯ সালে ব্রিটেনের প্রভাবশালী এক হাজার রাজনীতিবিদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন টিউলিপ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা ও শফিক আহমেদ সিদ্দিকের কন্যা টিউলিপ মাত্র ১৬ বছর বয়সেই রাজনীতিতে যোগ দেন। লেবার পার্টির হয়ে ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে সাড়া ফেলে দিয়েছিলন। তার পর আর পিছন ফিরে তাকাননি। সদ্য সমাপ্ত নির্বাচনে লেবার পার্টির হয়ে বাংলাদেশি বংশোদ্ভুত চার কন্যা জয়ী হয়েছিলেন। কিন্তু বাকি তিন সহকর্মীকে টেক্কা দিয়ে রাজার দেশে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বঙ্গবন্ধুর নাতনি।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ