বোলিং কোচ হিসাবে পছন্দের কে, জানিয়ে দিলেন ভারতের নয়া কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নিয়েই নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন তিনি। বোলিং কোচ হিসাবে প্রাক্তন ভারতীয় পেসার আর বিনয় কুমারকে চান ভারতীয় দলের নয়া কোচ। 

ইতিমধ্যে গৌতম গম্ভীর তাঁর পছন্দের তালিকা সাপোর্ট স্টাফের নাম জমা দিয়েছে। সেখানে সহকারি কোচ হিসাবে গৌতম গম্ভীরের পছন্দ অভিষেক নায়ারের নাম। পাশাপাশি বোলিং কোচ হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা আর বিনয় কুমারকে চান তিনি। ইতিমধ্যে বিসিসিআইয়ের কাছে সেই প্রস্তাব জমা পড়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর। তার আগে গম্ভীরের প্রস্তাব নিয়ে সবুজ সংকেত দিতে হবে বিসিসিআই নেতৃত্বকে।

সম্প্রতি ভারতীয় দলের হেড কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করে গৌতম গম্ভীর জানিয়েছিলেন, তিনি যাকে সাপোর্ট স্টাফ হিসাবে চাইবেন, তাঁকে দায়িত্ব দিতে হবে। গম্ভীরের ওই প্রস্তাব কিন্তু ফিরিয়ে দেননি বিসিসিআই নেতৃত্ব। কোচের দায়িত্ব পাওয়ার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, একটা সময়ে ভারতীয় দলের জার্সি পরে তিনি খেলেছেন। এবার ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। উল্লেখ্য, আগামী ২৭ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু করছে ভারত। সেই সিরিজেই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসাবে পাওয়া যাবে।

 

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর