উত্তরপ্রদেশের পর বিহার, বাজ পড়ে মৃত্যু ২৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের পর এবার বিহার। গত ২৪ ঘণ্টায় বাজ পড়ে একদিনে প্রাণ হারালেন ২৫ জন। আহত হয়েছেন ৩৯ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বজ্রপাতে নিহতদের মধ্যে মধুবনীতে ৫ জন, ঔরঙ্গাবাদে ৪ জন, সুপলে ৩ জন, নালন্দায় ৩ জন, লখিসরাই ও পাটনায় ২ জন করে এবং বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর ও পূর্ণিয়ায় ১ জন করে মারা গেছেন। ইতিমধ্যেই বিহারের সরকারের তরফে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিহারে শুধু জুলাই মাসে বজ্রপাতে ৫০ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিহারের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । আর তাতেই একদিনে  প্রাণ হারালেন ২৫ জন।  শুধু তাই নয় বৃহস্পতিবার তারারি থানার অন্তর্গত বরকা গাঁও গ্রামে শ্রেণিকক্ষের ওপর বাজ পড়ে ২২ জন শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে তাঁরা আরা সদর হাসপাতালে ভর্তি আসে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী দু- তিন দিন বিহারের বিভিন্ন জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে বৃহস্পতিবার  বাজ পড়ে উত্তরপ্রদেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এই ঘটনার পর একই চিত্র এবার দেখা গেল বিহারে।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি